নিউজ

আগে দিল্লী সামলান, তারপর বাংলা সামলাতে আসবেন : মুখ্যমন্ত্রী

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সরগরম রাজ্যের রাজনীতি। একদিকে বিজেপির নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিল, অন্যদিকে এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলনে তৃণমূলের ক্ষমতা প্রদর্শন। রাজ্য রাজনীতিতে ক্ষমতা প্রদর্শনের এই লড়াইয়ের আড়ালে লুকিয়ে রয়েছে ২০২১-এ সাফল্যের চাবিকাঠি, এমনই মত দুই শিবিরের সেনাপতিদের।

সেই লড়াইয়ে বিজেপি বিরোধী মুখ হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতায় সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় মিছিলে সামিল হন তিনি। সেখানেই বেনজির ভাবে আক্রমন করেন কেন্দ্রকে। বিজেপি নেতৃত্বকে আক্রমণ করে তিনি এদিন বলেন, ‘আগে দিল্লি সামলান, তারপর বাংলা সামলাতে আসবেন।’ একইসঙ্গে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের ফলাফলের সূত্র টেনে তিনি জানান, ‘ঝাড়খন্ডের মানুষ যোগ্য জবাব দিয়েছেন নরেন্দ্র মোদীকে।’

আরও পড়ুন : নাগরিকত্ব আইনের প্রতিবাদে কাশি-ঘণ্টা, ঢাক-ঢোল নিয়ে ফের পথে নামলেন মমতা

বিজেপির ধর্মীয় রাজনীতির প্রসঙ্গ টেনেও এদিন বিজেপিকে আক্রমণ করেন তিনি। নিজেদের মতুয়া ভোট ব্যাংকের দিকে নজর রেখে বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘মতুয়ারা ভারতের নাগরিক। তাদের কি আবার নাগরিক প্রমাণ করতে হবে?’ এই প্রশ্নও তোলেন তিনি। ‘ধর্মীয় রাজনীতি করছে বিজেপি’ বলে আক্রমণ করেন তিনি। বিজেপি বিভাজনের রাজনীতি করছে বলেও অভিযোগ জানান তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026