নিউজ

‘ঝাড়খণ্ডের মানুষ আর বিজেপির মিথ্যের শিকার হতে চায় নি’, বিজেপিকে এভাবেই আক্রমণ করল শিবসেনা

গতকাল ঝাড়খন্ড বিধানসভা ভোটের ফলাফল বেরিয়েছে। জেএমএম-কংগ্রেস জোটের কাছে পর্যদুস্থ হয়েছে বিজেপি। হেরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির রঘুবর দাস। আজ বিজেপির প্রাক্তন শরিক শিবসেনা তাদের মুখপত্র সামনা’য় তীব্র সমালোচনা করছে বিজেপির। শিবসেনা তাদের মুখপত্রে লিখেছে, ‘ভোটারদের গুরুত্ব না দেওয়ার জন্যেই আদিবাসী অধ্যুষিত ওই রাজ্যে হেরেছে বিজেপি। ভোটারদের বঞ্চিত করেছে তাদের অধিকার থেকে।’ শিবসেনা আরও বলেছে, ‘ঝাড়খণ্ডের লোকেরা বিজেপির মিথ্যের শিকার আরও একবার হতে চায়নি, তাই তারা বিজেপিকে ভোট দেয়নি।’

‘বিজেপি একসময় কংগ্রেস মুক্ত ভারত গঠনের ডাক দিয়েছিল, আজ বিজেপিই ক্রমশ ভারত থেকে মুছে যাচ্ছে। বিজেপি অনেক আগেই রাজস্থান ও মধ্যপ্রদেশে হেরেছিল, এবার ঝাড়খণ্ডেও হারলো’, দলের মুখপত্র সামনা’তে এরকমই লিখেছে একসময় বিজেপির প্রধান শরিক শিবসেনা। মঙ্গলবার ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় কংগ্রেস, ঝাড়খন্ড মুক্তি মোর্চা ও রাষ্ট্রীয় জনতা দল জোট ৪৭ টি আসনে জয়লাভ করেছে, বিজেপি ২৫ টি আসনে। ৮১-আসন বিশিষ্ট ঝাড়খন্ড বিধানসভায় কংগ্রেস, জেএমএম জোট সরকার গঠন করতে চলেছে। নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন জেএমএমের সভাপতি হেমন্ত সোরেেন।

আরও পড়ুন : আগে দিল্লী সামলান, তারপর বাংলা সামলাতে আসবেন : মুখ্যমন্ত্রী

এই হারের পর শিবসেনার মুখপত্র সামনা’র সম্পাদকীয় পৃষ্ঠায় বলা হয়েছে, ‘২০১৮ সালে দেশের ৭৫ শতাংশ বিজেপি দ্বারা শাসিত ছিল। আজ তা হ্রাস পেয়ে মাত্র ৩০-৩৫ শতাংশ বিজেপি শাসনের অধীনে রয়েছে।’ প্রসঙ্গত মহারাষ্ট্রে দীর্ঘদিনের শরিক বিজেপিকে ছেড়ে গত মাসেই কংগ্রেস ও এনসিপির সাথে জোট বেঁধে সরকার গড়েছিল শিবসেনা। তারপর থেকেই একের পর এক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেছে তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026