নিউজ

মাছ চাষীদের জন্য সুখবর, নতুন অ্যাপ আনতে চলেছে ভারত সরকার

ভারতঃ ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন নিয়ে প্রথম থেকেই এক ধাপ এগিয়ে ছিলেন প্রধান্মন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই স্বপ্নকে সত্যি করে আরো এক ধাপ এগিয়ে যেতে চলেছে ভারত। কারণ এবার মাছ চাষে নতুন প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ই-গোপাল নামক এই অ্যাপের মাধ্যমে দেশের কৃষকদের বিভিন্নভাবে সহায়তা করবে কেন্দ্র।

কেন্দ্রীয় সরকারের লক্ষ মত্স সম্পদ যোজনার মাধ্যমে এবার মাছ চাষের সঙ্গে যুক্ত মানুষদের সাহায্য করা। ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে এই প্রকল্পের জন্য বিনিয়োগ করা হবে ২০,০৫০ কোটি টাকা।  ই-গোপাল অ্যাপএর মাধ্যমে শুধু মাছ চাষই নয় চাষীরা বীজ কিনতে পারবেন এবং ফসলও বেঁচতে পারবেন। এমনকি কীটনাশক কেনা থেকে গবাদি পশুর জন্য প্রয়োজনীয় ওষুধ সব কেনা যাবে এই অ্যাপের মাধ্যমে।

কিছুদিন আগেই নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারতের প্রসঙ্গ নিয়ে অনেক কথা বলেন। পাশাপাশি দেশীয় জিনিসের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে তিনি খেলনা হাবেরও ঘোষণা করেছিলেন। এসবের মাঝেই এবার মাছ চাষিদের সুখবর দিলেন মোদিজি। মাছ চাষ ও পশুপালন ভবিষ্যতে আরও অনেক অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রতিশ্রুতিও দিয়েছেন প্রধানমন্ত্রী। এই অ্যাপের মাধ্যমে শুধুই মাছ চাষ নয়, মাছের বৃদ্ধিও আগের থেকে বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

এমনকি অনেক মানুষ নতুন করে মাছ চাষ করতে পারবেন এতে আগের থেকে আরো বেশি মাছের ফলন বাড়বে।  কেন্দ্রীয় সরকারের মাছ চাষের এই উদ্যোগের প্রশংসা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে মাছ রপ্তানিতে এক লক্ষ কোটি টাকা ভারত আয় করতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026