নিউজ

করোনা সংক্রমণের নিরিখে রাজ্যের তুলনায় এগিয়ে কলকাতা

কলকাতা : করোনা সংক্রমণে পশ্চিমবঙ্গে সবথেকে এগিয়ে আছে কলকাতা। সব মিলিয়ে শহরে মোট আক্রান্তের সংখ্যা ৪৪,৪৭৬ জন, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১,৪২৮ জনের। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১লক্ষ ৯০ হাজার ৬৩ জন। যেখানে রাজ্যে একদিনে নতুন করে আক্রান্ত ৩ হাজার ১০৭ জন। রাজ্যে, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৭৩০ জন।

গত চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের আর মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৭৩০ জন। দেশের অন্যন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকলেও রাশ টানা যায়নি করোনা সংক্রমণে। প্রতিদিনই নতুন নতুন করোনা সংক্রমণে রেকর্ড গড়ছে শহর কলকাতা। মাত্র দুদিনে ৪২ হাজার ৬৪২টি স্যাম্পেল করোনা টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা নমুনা পরীক্ষা হয়েছে ২২ লক্ষ ৮৫ হাজার ৯৩৬টি।

অন্যদিকে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লক্ষেরও বেশি। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার হয়েছেন ৯৫ হাজার ৭৩৫। দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৫ লক্ষ ৬৫ হাজার ৮৬৩। তবে মৃত্যু হার  বাড়লেও সুস্থতার হার আগের থেকে অনেকাংশেই বেড়ে গেছে বলে মত চিকিৎসকদের। গত এক দিনে করোনায়  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৯৩৯ জন।

রেকর্ড হারে করোনা সংক্রমণে দুদিন আগেই ব্রাজিলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে আসে ভারত। তবে সেই তুলনায় প্রথম স্থানে আছে আমেরিকা, সেখানে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৬৪ লক্ষ ৬০ হাজার ২৫০। সোমবার থেকে মোট করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। চলতি সপ্তাহের সোমবার ৯০ হাজার করোনা আক্রান্তর রেকর্ড ছিলো সারা দেশে। সোমবার দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪২ লক্ষ ৪ হাজার ৬১৩। আর ব্রাজিলের  মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪১ লক্ষ ৩৭ হাজার ৬০৬।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026