করোনা খুব সন্তর্পণে তার পা বাড়াচ্ছে। এখনও পর্যন্ত বলিউড, টলিউড ও হলিউড মিলিয়ে অনেকেই করোনার কবলে পড়েছেন। এবারে নাম লেখালেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী তথা জনপ্রিয় টিভি অভিনেত্রী সারা খান। ২০০৭ এ তাঁর অভিষেক হয় Sapna Babul Ka… Bidaai ‘সাপনা বাবুল কা…. বিদাই’ দিয়ে। ২০১০ এর বিগবস ৪ Bigg Boss 4 এর প্রতিযোগী ছিলেন। এরপর ‘রাম মিলায়ে জোড়ি’, ‘জুনুন – এইসি নাফরাত তো ক্যায়সে ইশক’ এর মত বহু হিট হিট ধারাবাহিকে অভিনয় করেছেন।
এছারাও, ২০০৯ সালের আগস্টে সালমান খান কর্তৃক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান “১০ কা দাম’ ও একটি নাচের রিয়েলিটি শো “ড্যান্স প্রিমিয়ার লীগ” এ অংশগ্রহণ করেন। সারা খান হিন্দি টেলি সিরিয়ালে বেশ পরিচিত মুখ। COVID-19 টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা নিজেই সোশ্যাল মিডিয়া মাধ্যমে জানিয়েছেন সারা।
সোশ্যাল মিডিয়ায় টেলি অভিনেত্রী সারা খান লেখেন, ” দুর্ভাগ্যজনক, আমার আজ করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসক ও কর্তৃপক্ষ আমায় হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন। তবে আমি ঠিক আছি। আশাকরি দ্রুত সুস্থ হয়ে উঠবো”।
সারা আরও লেখেন “এই দিনগুলিতে আমি বাড়িতেই থাকবো এবং বাড়িতে ঘরোয়া প্রতিকারগুলি অনুসরণ করবো। নিয়মিত গর বাস্প নেবো। সুস্থ থাকতে আর এই ভাইরাসের সঙ্গে লড়াই করতে এগুলি খুবই প্রয়োজনীয়।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…