সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্মকে নিজের প্রতিভা সকলের সামনে তুলে ধরার জন্য কোন রিয়্যালিটি শো-এর অপেক্ষায় থাকতে হয় না। একটা স্মার্টফোন আর তাতে ইন্টারনেট থাকলেই কেল্লাফতে। আর আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ নিজের প্রতিভাকে একসাথে বহু মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়। বর্তমানে সোশ্যাল মিডিয়া সাধারণের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।
দেখতে গেলে এখন অনেকেরই নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে তারা নিজেদের প্রতিভাকে তুলে ধরে অসংখ্য মানুষের সামনে। খুব অল্প সময়ের মধ্যেই বহু মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন তারা। সম্প্রতি তেমনই একটি ইউটিউব ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ৫ যুবতী কন্যাকে একটি এনার্জেটিক গানে পারফর্ম্যান্স করছে দেখা গিয়েছে, আর সেই ভিডিওটিই ঝড়ের গতিতে ছড়িয়ে গিয়েছে অসংখ্য মানুষের মধ্যে।
কথাতেই আছে ‘দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ’। অর্থাৎ কোন কাজ যদি সকলে মিলে একসাথে করা হয় তাহলে, সেই কাজটি যেমন ভালো হয় তেমনই দেখতেও ভালো লাগে। সম্প্রতি ৫ যুবতী কন্যা তাদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে ‘ডার্মি কুল’ গানে একটি এনার্জেটিক পারফর্ম্যান্স করেছে, যা সবার মধ্যেই একটি পার্টি মুড তৈরি করে দিয়েছে।
সম্প্রতি নেটদুনিয়ায় যে গ্রুপ ডান্সের ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে যে ৫ জন মেয়েকে নাচতে দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই একই ধরনের পোশাক পরেছিলেন। তাদের প্রত্যেকের ডান্স স্টেপ ছিল একই। একইসাথে গানের প্রতিটি বিটে নেচেছেন তারা, যা দেখতেও বেশ লেগেছে। মন জয় করে নিয়েছে সকল নেটনাগরিকদের। তাদের নাচ দেখেই স্পষ্ট হচ্ছে তারা ক্যামেরার সামনে নাচতে সাবলীল। এর আগেও এমন বেশ অনেকগুলো ভিডিওই তারা শেয়ার করেছেন নিজেদের ইউটিউব চ্যানেল থেকে। তাদের চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা নেহাত কম নয়, প্রায় আড়াই লাখ।
বলাই বাহুল্য, এই ৫ যুবতী কন্যা ইতিমধ্যেই তারা নিজেদের ফ্যান ফলোয়ার্স তৈরি করে ফেলেছেন নেটদুনিয়ায়। তাদের নাচের স্টেপ দেখেই স্পষ্ট তারা নৃত্যশিল্পী হিসেবে যথেষ্ট দক্ষ। সম্ভবত যে মেয়েটিকে সামনে নাচতে দেখা গিয়েছে চ্যানেলটি তারই। তবে এমন ভিডিও এই প্রথম ভাইরাল হল না। এর আগেও এমন ধরনের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে নেটনাগরিকদের মধ্যে।
Country music legend Vince Gill believes Taylor Swift deserves a place in the Country Music…
The National Black Theater (NBT), Harlem’s historic institution and the longest continually-run Black theater in…
Swedish artist and filmmaker Ester Bergsmark has unveiled her latest work, A Sweetness From Nowhere,…
Spanish cinema has witnessed a historic moment with the release of Torrente for President. Directed…
Russell T Davies’ acclaimed drama It’s a Sin is being reimagined as a theatrical dance…
ITVX’s new limited series The Lady has captivated audiences with its dramatization of Jane Andrews,…