শ্রেয়া চ্যাটার্জি – লকডাউনে মানুষজন ঘরের মধ্যে বন্দি হয়ে পড়ে আছে, তখন সেই সুযোগের সদ্ব্যবহার করছে কিছু পশু পাখির দল। পুরীর সমুদ্র তটে লাখ লাখ কচ্ছপ, আবার নেপালের রাস্তায় গন্ডারের হাঁটাহাঁটি, চন্ডীগড়ে হঠাৎই দেখা চিতাবাঘ। সম্প্রতি মুম্বাইয়ের নাভি সমুদ্রতটে এক ঝাঁক গোলাপী ফ্লেমিঙ্গো দেখা গেল।
সুনীল আগারওয়াল নামে এক ব্যক্তি এই ভিডিওটি করেছেন। তার বক্তব্য, পূর্ণিমার ভরা কোটাল এ সমুদ্রের জল অনেক বৃদ্ধি পায়। আর এই অতিরিক্ত জলই ফ্লেমিঙ্গো দের আকর্ষণ করেছে এবং তারা প্রত্যেকেই চায় এই জায়গাটি যেন ‘ফ্লেমিঙ্গো স্যাংচুয়ারি’ করা হয়। পশু পাখিদের এমন অবাধ বিচরণই বলে দেয় এরা মানুষের দ্বারা কতটা অত্যাচারিত হয়। তাই মানুষের যাতায়াত যখন নেই, এরা নিজের মতন করে কেমন ঘুরে বেড়াচ্ছে।
ফ্লেমিঙ্গো পাখিটির বাংলা নাম কানঠুকি। যার অর্থ আগুনরঙা। এর বিশেষ গোলাপী পালকের জন্য এমন নামকরণ হয়েছে। গলা সরু, সরু লম্বা ঠোঁট তবে নিম্নমূখী। ছোট গলা লম্বা এবং বক্রাকার। বছরের নির্দিষ্ট সময়ে এদের সকলের সারা শরীরের অংশ গোলাপি বর্ণ ধারণ করে। এরা সমুদ্রের ধারে দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে। একেকটি দলে একশটিরও বেশি ফ্লেমিঙ্গো থাকতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…