নিউজ

মানবিকতার নজির, স্ত্রীয়ের শ্রাদ্ধানুষ্ঠানের টাকায় গরীবদের খাওয়ালেন এই ব্যক্তি

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাস এর জন্য গোটা দেশজুড়ে লকডাউন চলছে। সরকারি-বেসরকারি উদ্যোগে অনেকেই প্রতিদিন খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে সর্বত্র। তা সত্ত্বেও অনেকেই প্রতিদিন লড়াই করে চলেছেন দু’মুঠো ভাতের জন্য। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ভিডিও ভাইরাল হয়েছে, দিল্লিতে এক ভবঘুরে রাস্তায় পড়ে থাকা দুধ তুলছে তার মাটির সরায়, আবার কখনো দেখা গেছে শ্মশানের কলা খেতে ব্যস্ত কিছু মানুষ। এই ছবিগুলো করুন পরিস্থিতির কথাই তুলে ধরে।

চারিদিকের ভয়াবহ পরিস্থিতি দেখে আসামের একজন মানুষ সিদ্ধান্ত নেন তিনি গরীব মানুষদের সাহায্য করবেন। ৫২ বছরের গোলাপ গোগোই যিনি ভেলোগুড়ি গ্রামে থাকেন, তিনি তার স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠানে জায়গায় সেই অর্থে গরীবদের খাওয়াচ্ছেন। গোলাপ জানিয়েছেন, সে এই কাজটি করতে পেরে ভীষণ খুশি। এই কাজটি করার আগে তিনি তার গ্রামের বয়স্ক মানুষদের থেকে মতামত নিয়েই এই কাজটি শুরু করেছেন। তার মতে, শ্রাদ্ধানুষ্ঠানে থেকেও এই কাজটি করে তিনি তার স্ত্রী এর প্রতি অনেক শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন।

শ্রাদ্ধানুষ্ঠান মানেই তো ধর্মীয় আচার বিচারের পরে বাড়ির কজন এবং স্থানীয় লোককে পাত পেড়ে বসিয়ে খাওয়ানো, কিন্তু এক্ষেত্রে যে মানুষ গুলো খেতে পারছে না, তাদের হাতে খাবার তুলে দেওয়ার মত পুণ্যের কাজ বোধহয় আর হয় না। এইজন্য গোলাপকে স্যালুট জানাতে হয়। তার এই কাজ যথেষ্ট প্রশংসনীয়। তার কাছে এই মুহূর্তে সামাজিক আচার বিচারের চেয়েও মানবিকতা সবার আগে স্থান পেয়েছে, এটাই তো অনেক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026