নিউজ

আগামী মাসে ভারতে চলবে করোনার তাণ্ডব, আশঙ্কা বিশেষজ্ঞদের

ভারতবার্তা ওয়েবডেস্ক: করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩রা মে পর্যন্ত জারি থাকবে লকডাউন। তার মধ্যেও করোনা সংক্রমণ পৌঁছেছে ১৩ হাজারের উপরে। এর মধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, মে মাসের প্রথম সপ্তাহেই ভারতে সর্বোচ্চ সীমায় পৌঁছতে পারে করোনা আক্রান্তের সংখ্যা। সূত্রের খবর অনুযায়ী কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের করা একটি অভ্যন্তরীণ রিপোর্ট থেকে প্রকাশ পেয়েছে এই তথ্য। যদিও ভারতে চালু থাকা লকডাউনের প্রভাবে এই সংখ্যা অনেকটাই কমে যাবে বলে আশাপ্রকাশ করা হচ্ছে। মে মাসের প্রথম সপ্তাহের পর থেকে আবার ধীরে ধীরে কমতে পারে আক্রান্তের সংখ্যা।

সূত্রের খবর অনুযায়ী, পরের সপ্তাহ থেকেই ভারতে শুরু হবে অনেক বেশি মাত্রায় করোনা ভাইরাসের পরীক্ষা করা। যাদের শ্বাসকষ্ট জনিত কোনো ধরণের সমস্যা হচ্ছে তাদের সকলকেই পরীক্ষা করা হবে আগামী এক সপ্তাহে। আর এই পরীক্ষা করলেই যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পরীক্ষা করার পাশাপাশি করা হবে আইসোলেশনও। এক স্বাস্থ্য আধিকারিক জানাচ্ছেন, ইতিমধ্যেই হোম কোয়ারেন্টাইন এবং আইসোলেশনে আছে অগুনতি মানুষ। তাদের সকলকেই পরীক্ষা করা হবে। আর পরীক্ষা করলেই করোনা আক্রান্তের সংখ্যাও বাড়বে।

দেশ জুড়ে লকডাউন বেড়ে হয়েছে ৩রা মে পর্যন্ত। প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণা করার আগেই অনেক রাজ্যেই লকডাউন ঘোষণা করেছিল। স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে যেসব রাজ্য আগে থেকেই লকডাউন জারি করে সাবধানতা অবলম্বন করেছিল, দেশে সংক্রমণ বাড়লেও তাদের উপর এতটা প্রভাব পড়বে না। বিহার, রাজস্থান, কেরালা, পাঞ্জাবে সঠিক সময়ে লকডাউন ঘোষণা করা হয়েছিল বলেই আজ সংক্রমণের সংখ্যা অনেক কম বলেই মনে করছে স্বাস্থ্য দপ্তর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026