লকডাউনের দ্বিতীয় দফাতেও ভারতে ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ভারতে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৩৮৭ জন। শুধু আক্রান্তই নয়, দেশে মৃতের সংখ্যাও বাড়ছে। মোট মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। তবে এই আক্রান্তদের মধ্যেও সুস্থ হয়েছে ১ হাজার ৭৪৯ জন।
ভারতের সব রাজ্যেই করোনা থাবা বসিয়েছে। তবে একমাত্র সিকিমে কোনো আক্রান্তের খবর পাওয়া যায়নি। করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র এখনও শীর্ষে রয়েছে। প্রতিদিনই মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ২০৫ জন। যার মধ্যে ১৯৪ জন মারা গেছেন ও ৩০০ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রের পরেই দিল্লি, সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৪০ জন। মৃত্যু হয়েছে ৩৮ জনের। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। মোট আক্রান্ত ১ হাজার ২৬৭ জন, মৃত্যু হয়েছে ১৫ জনের।
পশ্চিমবঙ্গে কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যা ২৫৫ জন, সুস্থ হয়েছেন ৫১ জন, আর মারা গেছেন ১০ জন। দেশের মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জম্মু- কাশ্মীরে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে মোট আক্রান্ত হয়েছে ৩১৪ জন। সুস্থ হয়েছেন ৩৮ জন আর মারা গেছেন ৪ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…