সোমবার বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বদলে গেছে জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা৷ ৬৯ বছর পর রদ ৩৭০ ধারা এবং ৩৫ এ৷ কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ করেছে কেন্দ্র। অর্থাৎ বিশেষ মর্যাদা হারাল জম্মু-কাশ্মীর। কাশ্মীরে ৩৭০ অপসারনের পরেই গ্রেফতার হয়েছে দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি। ৩৭০ ধারা রদের পর নড়েচড়ে বসেছে পাকিস্থান। পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার জাতীয় নিরাপত্তা কমিটিকে নিয়ে বৈঠক করেন। ভারতকে চাপে ফেলতে তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পাকিস্থান।
১) দুদেশের মধ্যে ব্যাবসা বানিজ্য বন্ধ করা ২) দুদেশের মধ্যে চুক্তিগুলো পুনরায় পর্যালোচনা করা ৩) ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো না রাখা। কিন্তু এতে ভারতের কোনো ক্ষতি হবে বলে মনে হচ্ছেনা, উল্টে পাকিস্থানের ক্ষতি হবে এমনটাই মনে করছে গোটা রাজনৈতিক মহল।
ভারত পাকিস্তানের পদক্ষেপের যোগ্য জবাব দিয়েছে। পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে ভারত। এই পরিস্থিতিতে অবশেষে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বক্তব্য পেশ করা হয়েছে, বলা হয়েছে ‘বিশ্বের কাছে বিপজ্জনক ছবি তুলে ধরার জন্যই পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করছে। তবে প্রতিবেশী দেশের এই প্রচেষ্টা কখনওই সফল হবে না।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…