নিজস্ব সংবাদদাতা: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য সুখবর। কমলো সুদের হার। যেকোন ধরনের ঋণে সুদের হার কমানো হল বলে জানাল এসবিআই। রিজার্ভ ব্যাংকের ঘোষণার সঙ্গে সঙ্গেই কমানো হল এই সুদের হার।
তহবিল সংগ্রহের ভিত্তিতে যে ঋণ দেওয়া হয়ে থাকে অর্থাৎ MCLR-এ এক বছরে ১৫ বেসিস পয়েন্ট কমানো হল। আগের ৮.৪০ শতাংশ থেকে কমিয়ে বর্তমানে ৮.২৫ শতাংশ করা হল। যার ফলে কমতে চলেছে গাড়ি ও বাড়ির ঋণের সুদ। সুদ পরিবর্তনের এই নতুন কাঠামো লাগু হবে আগামী ১০ আগস্ট ২০১৯ থেকে। অর্থাৎ আগামী সপ্তাহের প্রথম সোমবার থেকে আরও কম সুদে গাড়ি ও বাড়ির জন্য ঋণ গ্রহণ করতে পারবেন এসবিআই গ্রাহকরা।
এই নিয়ে টানা চারবার, ফের রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক। গত নয় বছরে যা সর্বনিম্ন। চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির পূর্বাভাসও কমালো আরবিআই।
আর্থিক নীতি নির্ধারণ কমিটির বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস ৩৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর কথা ঘোষণা করেন ৷ যার ফলে বর্তমানে রেপো রেট ৫.৪০ শতাংশ হল৷ রিভার্স রেপো রেটও কমে হল ৫.১৫ শতাংশ ৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…