<সোশ্যাল মিডিয়ার দৌলতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আশ্চর্য করা ঘটনা সর্বসমক্ষে আসে এবং তা জেনে বা দেখে মানুষ অবাক হয়ে যায়। আর এবার এমনই একটি ঘটনা ঘটেছে সুন্দরবনে, যেখানে একটি উড়ন্ত সাপ দেখা গিয়েছে। অবাক হচ্ছেন তো? ভাবছেন উড়ন্ত সাপ কী করে সম্ভব? তাহলে বলে রাখি, ঘটনাটা সত্যি এবং উড়ন্ত সাপ থাকাটা সম্ভব। সোশ্যাল মিডিয়ায় এই উড়ন্ত সাপকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, সাপটির নাম ফ্লায়িং স্নেক। সাপটিকে নাকি অসাধারণ সুন্দর দেখতে। আর সেই সুন্দর সাপটিকেই খুঁজে পাওয়া গেল সুন্দরবনের জঙ্গল থেকে। সূত্রের খবর, এই উড়ন্ত সাপের প্রজাতি গোটা বিশ্বে মাত্র পাঁচটি দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটি সন্ধান পাওয়া গেল সুন্দরবনের গভীর জঙ্গলে। সাধারণত আমরা জানি সাপ একটি সরীসৃপ প্রাণী সে বুকে হেঁটে চলে। কিন্তু সম্প্রতি সুন্দরবনে এমন একটি সাপের সন্ধান পাওয়া গিয়েছে, যে বুকে হেঁটে নয়, উল্টে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে চলে। আর এমন এক বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করা হবে না, তা কী হয়? তাই এই দৃশ্যকে ভিডিও করা হয় এবং সেটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। https://youtu.be/DLibeFiRLZA
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…