বিনোদন

হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউতে লড়ছেন রেমো, কান্নায় ভেঙ্গে পড়লেন স্ত্রী লিজেল

একে তো করোনা পরিস্থিতি, তার ওপর একের পর এক নামজাদা ভাল মানুষ তথা সেলিব্রিটিরা প্রয়াত হচ্ছেন। কার্যত এই বছর মানুষের কাছে একটা খারাপ বছর হয়ে থেকে যাবে আজীবন। আর এরই মধ্যে গতকাল, শুক্রবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডি’সুজা। তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন। তবে তাঁর অবস্থা গুরুতরভাবে আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।

এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রেমো ডি’সুজা। শুক্রবার বিকেলে হাসপাতালের সামনে দেখা গেল পরিচালকের স্ত্রী লিজেল ডি’সুজাকে। তাঁর সঙ্গে ছিলেন ডান্সার সলমন ইউসুফ খানও। সেখানেই হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় রেমোর স্ত্রী লিজেল ডি’সুজাকে।

বিখ্যাত এই পরিচালক তথা কোরিওগ্রাফারের হূদরোগে আক্রান্ত হওয়ার খবর প্রকাশে আসতেই হাসপাতালের সামনে সংবাদমাধ্যমের ভিড় জমে। কান্নায় ভেঙে পড়লেও নিজেকে সামলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন লিজেল বলেন, ‘রেমোর হৃদযন্ত্রে একটা ব্লকেজ রয়েছে। চিকিৎসকরা এনজিওগ্রাফি করেছেন। তিনি এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন। প্রার্থনা করুন। পরবর্তী ২৪ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ।’

প্রসঙ্গত, সম্প্রতি রেমো জানিয়েছিলেন তিনি খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খানের বায়োপিক বানাতে চান। কিন্তু তার আগেই এই ঘটনা কার্যত আবেগতাড়িত করে ফেলেছে রেমোর ভক্তদের। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026