সম্প্রতি এক বিয়েবাড়িতে দেখা গেল সঞ্চালিকা-অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি, তাঁর স্বামী পরিচালক অগ্নিদেব চ্যাটার্জি ও দুই ছেলে আকাশ ও আদিদেবকে। আকাশের গর্ভধারিণী মা সুদীপা নন। আকাশ অগ্নিদেব-এর প্রথম স্ত্রীর ছেলে। কিন্তু আকাশের সঙ্গে সুদীপার বন্ডিং খুব ভালো। এমনকি সুদীপাকে আকাশ ‘মা’ বলেই ডাকেন। আকাশের গার্লফ্রেন্ড-এর সঙ্গেও আলাপ করেছেন সুদীপা। চলতি বছরের জানুয়ারি মাসে সুদীপা সোশ্যাল মিডিয়ায় বড় ছেলে আকাশের বিয়ে পাকা হয়ে যাওয়ার কথা শেয়ার করেছিলেন। লকডাউনের ফলে আকাশের বিয়ের দিন পিছিয়ে গেছে। এদিন বিয়েবাড়িতে সুদীপা আকাশ ও আদিদেব-এর সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সুদীপার অনুরাগীদের খুব পছন্দ হয়েছে সুদীপার এই পারিবারিক মুহূর্ত।
জি বাংলার কুকরি শো ‘রান্নাঘর’-এর সঞ্চালিকা সুদীপা নিজেও যথেষ্ট ভালো রান্না করেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তাঁর রান্না শেখার মূলে রয়েছেন প্রয়াত অভিনেত্রী সুপ্রিয়া দেবী এবং তাঁর রাঁধুনি বংশীদা। মহানায়ক উত্তম কুমারের জন্য সুপ্রিয়া যখন রান্না করতেন তখন তাঁকে সাহায্য করতেন বংশীদা। সুদীপা ‘রান্নাঘর’ সঞ্চালনা করার পাশাপাশি একটি রেস্টুরেন্টও খুলেছেন যার নাম ‘সুদীপার রান্নাঘর’। সুদীপা পোষ্য ভালোবাসেন। এই কারণে তাঁর রেস্টুরেন্টে পোষ্য নিয়ে অনায়াসেই যাওয়া যায়। এমনকি রেস্টুরেন্টে আসা পোষ্যদের জন্য রয়েছে মশলা ছাড়া বিভিন্ন লোভনীয় পদ।
অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’তে কাজ করার সময় অগ্নিদেব ও সুদীপার সম্পর্কের সূত্রপাত। অগ্নিদেব-এর বাড়ির পোষ্যরা ছিল সুদীপার খুব প্রিয়। অগ্নিদেব ও সুদীপা দীর্ঘদিন লিভ-ইন রিলেশনশিপে থাকার পর তাঁদের বিয়ে হয় 2015 সালে। ঘরোয়া অনুষ্ঠান ও রেজিস্ট্রি ম্যারেজের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়েছিলেন অগ্নিদেব ও সুদীপা।
বিয়ের দিন সুদীপার পরনে ছিল সাদা বেনারসি ও সাবেকি গয়না। অগ্নিদেব পরেছিলেন সাদা ধুতি-পাঞ্জাবি। সুদীপা ও অগ্নিদেবের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কনীনিকা ব্যানার্জি, চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত, তথাগত মুখার্জি, ব্রাত্য বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত, কুশল চক্রবর্তী, জুন মালিয়া, সৌরভ মুনি প্রমুখ। 2018 সালের 12 নভেম্বর অগ্নিদেব ও সুদীপার পুত্রসন্তান আদিদেবের জন্ম হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…