স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের কারনে বিশ্বের অর্থনীতির অবস্থা বেহাল। প্রায় সমস্ত দেশেই জারি হয়েছে লকডাউন, দেখা দিয়েছে অর্থনৈতিক বিপর্যয়। প্রায় সমস্ত দেশেই সাধারণ মানুষকে সরকারের তরফে খাবার দেওয়া হচ্ছে, কিন্তু পাকিস্তানে মানা হচ্ছেনা এই নিয়ম। পাকিস্তানে হিন্দু ও খ্রিষ্টান ধর্মাম্বলম্বীদের খাবার দেওয়া হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগ পেয়েই পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি আমেরিকার। সকল ধর্ম নির্বিশেষে সকলকেই খাবার দিতে হবে বলে পাকিস্তানকে জানিয়েছে আমেরিকা।
পাকিস্তানের বিপক্ষে অভিযোগ ওঠে দেশের কিছু জায়গায় হিন্দু, খ্রিষ্টানদের খাবার দেওয়া হচ্ছে না। জানা গিয়েছে, করাচিতে সায়লানি ওয়েলফেয়ার নামে একটি সংস্থা সেখানকার হিন্দু ও খ্রিষ্টানদের খাবার দিতে অস্বীকার করে। তারা জানিয়েছে, খাবার কেবলমাত্র মুসলিমদেরই দেওয়া হবে। তারপরই আমেরিকার ওই সংস্থার তরফে পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়া হয়।
আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংস্থার তরফে পাকিস্তানকে বলা হয়েছে, “করোনা ভাইরাসের সাথে লড়ছে পৃথিবীর সমস্ত দেশ। পাকিস্তানে অনেক পরিবারই এই অবস্থায় অনাহারের সাথে লড়ছে। কিন্তু পাকিস্তানে হিন্দু ও খ্রিষ্টানদের খাবার দিতেও সরকারি সাহায্য দিতে অস্বীকার করা হয়েছে। এসব একেবারেই বরদাস্ত করা হবেনা। ধর্মের উপর ভিত্তি করে এভাবে কাউকে খাবার থেকে বঞ্চিত করা যায়না।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…