শ্রেয়া চ্যাটার্জি – স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে সাফাই কর্মী প্রত্যেকেই দিনরাত এক করে করোনা ভাইরাস এর বিরুদ্ধে লড়াই করে চলেছেন প্রতিনিয়ত। বলিউডের অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই হাতে হাত মিলিয়ে লড়াই করে চলেছেন এই করোনা ভাইরাস এর বিরুদ্ধে। তারা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারন মানুষকে বোঝাচ্ছেন যে, বাড়িতে থেকেই করোনা ভাইরাস এর শৃংখল কে ভেঙে দিতে হবে।
সম্প্রতি পৃথিবীর ক্ষুদ্রতম নারী জ্যোতি আমগে তিনিও সকলকে বাড়িতে থাকতে অনুরোধ করেছেন। তিনি এও বলেছেন লকডাউনকে মেনে নিতে যাতে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যায়। জ্যোতি, যার উচ্চতা ৬২.৮ সেন্টিমিটার, গোলাপি রঙের একটি সুন্দর পোশাক পরে, কালো জুতো পরে এবং মুখে মাস্ক পরে জনগণকে অনুরোধ করছেন বাড়িতে থাকতে। জ্যোতি পেশায় একজন অভিনেত্রীও। তিনি নাগপুরের পুলিশের সঙ্গে হাত মেলান এবং নাগপুর টেলিফোন এক্সচেঞ্জ স্কয়ার সেন্ট্রাল এভিনিউ এ ১৩ ই মার্চ গিয়ে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বাড়িতে থাকতে অনুরোধ করেন। নাগপুরের পুলিশদের কে ধন্যবাদ জানাতে তিনি ভোলেননি। তার এই কাজকে তার মা-বাবা ভীষণভাবে সাহায্য করেছেন।
করোনা ভাইরাস কে জয় করার একমাত্র পথ হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। তাতেই একমাত্র এর শৃংখল কে বিচ্ছিন্ন করা যাবে। খুব প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করা। এবং বাড়ী ফিরে এসে সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত, মুখ ভালো করে ধুয়ে নেওয়া। এই কয়েকটা ছোটখাট নিয়ম পালন করতে পারলেই করোনা কে ঠিক একদিন আমরা জয় করতে পারবো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…