ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : বয়স বৃদ্ধির সাথে সাথে হাড় ক্ষয় হয়ে যাওয়ার সমস্যা খুবই সাধারন। পর্যাপ্ত ক্যালসিয়ামের অভাবে এই সমস্যা হয়ে থাকে। এছাড়া প্রতি দিনের কিছু খাবার যেমন অত্যাধিক মাত্রায় লবণ, সফট ড্রিংকস এবং চা বা কফি থেকে এই সমস্যার সৃষ্টি হয়। এছাড়া আরো অনেক কারনেও হাড় ক্ষয় হয়ে থাকে। তবে এই সমস্যার সমাধানে কিছু ঘরোয়া উপায় পুষ্টিবিদরা জানিয়েছেন। পুষ্টিবিদরা এমন কিছু খাবারে পরামর্শ দিয়েছেন যা শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করে হাড় ক্ষয় হয়ে যাওয়া থেকে রক্ষা করার পাশাপাশি হাড় মজবুত করবে। জেনে নিন কি কি সেই খাবার –
১: টক জাতীয় ফল যেমন মুসম্বি, কমলালেবু ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি’ ও সাইট্রিক অ্যাসিড থাকে যা শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করে হাড় ক্ষয় হয়ে যাওয়ার থেকে সুরক্ষা প্রদান করে থাকে।
২: প্রতি ৫০ গ্রাম ঢেঁড়শে প্রায় ১৭২ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় যা শরীরে ক্যালসিয়ামের চাহিদার অনেকটাই পূরণ করতে সক্ষম।
৩: ক্যালসিয়ামের চাহিদা পূরণে কাঁচা তিলের বীজ খুবই উপকারী। প্রতি ১০০ গ্রাম কাঁচা তিলের বীজে ১ হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়।
৪: ক্যালসিয়ামে ভরপুর সবজি ব্রকলি হাড় মজবুত করতে বিশেষ ভূমিকা রাখে। এছাড়া সোয়াবিনের মধ্যেও ক্যালসিয়াম থাকে ভরপুর।
৫: কাঠবাদামে রয়েছে প্রচুর ক্যালসিয়াম। প্রতি ১০০ গ্রাম কাঠ বাদাম থেকে ১৭৫ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। তাই পুষ্টিবিদরা প্রতিদিনের খাদ্যতালিকায় একমুঠো কাঠবাদাম রাখার পরামর্শ দিয়ে থাকেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…