বিনোদন

Sara Ali Khan: মায়ের কাছে মিথ্যে বলে ধরা পড়েছিলেন সাইফ কন্যা সারা! এক সাংবাদিকের জন্য পর্দা ফাঁস অভিনেত্রীর

মায়েদের কাছে মিথ্যা বলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। একবার মা অমৃতা সিংয়ের কাছে মিথ্যে কথা বলে ধরা খেয়ে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। সম্প্রতি ‘কপিল শর্মার শো’তে অক্ষয় কুমার ও পরিচালক আনন্দ এল রাইয়ের সাথে ‘আতরাঙ্গী রে’এর প্রচারে এসে সেই কথাই স্বীকার করলেন অভিনেত্রী।

একবার মাকে মিথ্যা কথা বলে লোকাল ট্রেনে করে এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলেন বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান। তবে এক সাংবাদিকের জন্যই তিনি মা অমৃতা সিংয়ের কাছে ধরা পড়ে গিয়েছিলেন। তিনি তার মাকে বলে গিয়েছিলেন তিনি পাশের বাড়িতে যাচ্ছেন। কিন্তু সেই সুযোগে তিনি লোকাল ট্রেনে করে এলফিনস্টোন রোডে চলে গিয়েছিলেন। যার জন্যই ঐ সাংবাদিকের চোখে পড়েছিলেন তিনি।

অভিনেত্রীর লোকাল ট্রেনে করে এলফিনস্টোন রোডে যাবার কথা শুনে কৌতুহলী কপিল শর্মা অভিনেত্রীকে জিজ্ঞাসা করেন তিনি কি কারণে গিয়েছিলেন সেখানে? এই উত্তরে অভিনেত্রী দুষ্টু মিষ্টি হাসি মাখা চেহারায় চোখ মেরে উত্তর দেন, তিনি এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলেন।

পরে অভিনেত্রী জানান, তারপরের দিন তার মা তাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কোথায় গিয়েছিলেন আগেরদিন? আর তিনি খুব স্বাভাবিকভাবেই কনফিডেন্সের সাথে মিথ্যা কথা বলেছিলেন, আর তারপরেই ঘটেছিল বিপত্তি। কারন ততক্ষনে তার মা সবটাই জেনে গিয়েছিলেন।

এরপরই অভিনেত্রী জানান, তিনি লোকাল ট্রেনে ট্রাভেল করছেন সেটা এক সাংবাদিকের চোখে পড়ে এবং তিনি সোজাসুজি অমৃত সিংকে ফোন করে বলেছিলেন, তিনি তার মেয়েকে খুব ভালোভাবে মানুষ করছেন, কারণ অভিনেত্রী সেদিন সাধারণ মানুষের মতোই লোকাল ট্রেন ট্রাভেল করেছিলেন। তারপরেই তার সমস্ত মিথ্যা ধরা পড়ে গিয়েছিল তার মায়ের কাছে। এরপর থেকে তিনি আর কোনদিন মাকে মিথ্যা কথা বলেননি বলেই জানিয়েছেন সারা। শেষে তিনি এও জানান ঐ সাংবাদিকের কাছে তার লোকাল ট্রেন ট্রাভেল করার ছবিও ছিল, কিন্তু সৌভাগ্যবশত তিনি সেই ছবি প্রকাশ্যে আসেননি।

John Fabian

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026