চলতি বছরের জুলাই মাসে মাদক কান্ডে গ্রেফতার হয়েছিলেন বলিউড অভিনেতা আরমান কোহলি। নিম্ন আদালতের পর এবার হাইকোর্টও খারিজ হলো অভিনেতার জামিনের আবেদন। এনডিপিএস আদালতে আরমানের জামিনের আবেদন খারিজ হওয়ার পর তিনি দ্বারস্থ হয়েছিলেন বম্বে হাইকোর্টের তবে শেষ পর্যন্ত লাভের লাভ কিছুই হলো না।
জানা গেছে, নিম্ন আদালত সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে অভিনেতার সাথে মাদক কাণ্ডের যোগসুত্র খুঁজে পেয়েছিলেন, তাই তার জামিনের আবেদন খারিজ করা হয়েছিল। আর এরপরেই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা। তার কথায়, নিম্ন আদালত শুধুমাত্র এনসিবির অভিযোগের উপর ভিত্তি করেই তার জামিন খারিজ করেছে। এমনকি হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছেন সেই আবেদনে তিনি জানিয়েছেন, মাদক পাচারকারীদের সাথে তার কোনো আর্থিক লেনদেনের তথ্যপ্রমাণ কারোর কাছে নেই।
তবে আরমান কোহলির জামিনের আবেদন খারিজ করে হাইকোর্ট জানিয়েছে, বেশকিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে তিনি সন্দেহের তালিকায় রয়েছেন। যার যথোপযুক্ত তদন্ত না হওয়া পর্যন্ত তাকে ছাড়া সম্ভব নয়। জামিন পেলেও অভিনেতা সমস্ত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন, এনসিবির এই আশঙ্কাতেও সম্মতি নিয়ে সীলমোহর দিয়েছে বম্বে হাইকোর্ট। তবে এই মুহূর্তে এই মাদক মামলায় দুই অভিযুক্ত কারিম ধানানি এবং ইমরান আব্বাসের জামিনের আর্জি মঞ্জুর করেছে আদালত।
এদিন এই মামলার শুনানির সময় বিচারপতি হিসেবে ছিলেন নীতিন সাম্ব্রে। উল্লেখ্য, তিনিই শাহরুখপুত্র আরিয়ান খান মাদক মামলার বিচারপতি হিসেবে ছিলেন। জামিনের আবেদন করার পর সেই আবেদনের বিরোধিতা করে এনসিবি আদালতকে জানিয়েছে, অভিনেতার বাড়ি থেকে ১.২ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছিল। তবে সেই পরিমাণ কোকেন তিনি কোথা থেকে পেয়েছিলেন! তার উত্তর দেননি তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…