বিনোদন

Yuvan Chakraborty: রাজ-শুভশ্রীর রাজপুত্র খুঁজে নিল তার ভালোবাসাকে! জানলে অবাক হবেন

২০১৯’এ টলিউডের দুই পরিচিত তারকা একে অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারা আর কেউ নন টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। বিয়ের এক বছর পরেই তাদের কোল আলো করে আসে তাদের একমাত্র ছেলে ইউভান। বর্তমানে সে নেটদুনিয়ার সেনসেশন। টলিউডের সেলেব কিডদের মধ্যে তিনি অন্যতম জনপ্রিয় একজন। চলতি বছরেই সদ্য সদ্য এক বছর পূর্ণ করেছে সে। এর মধ্যেই নিজের ভালোবাসার জিনিস খুঁজে নিয়েছে রাজ-শুভশ্রী পুত্র।

ইউভানের বেড়ে ওঠার প্রতিটা মুহূর্তের দৃশ্য রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী ভাগ করে নেন তাদের অগণিত অনুরাগী ও সকল নেটবৃন্দের সাথে। তারাও বেশ উপভোগ করেন সেই সমস্ত ভিডিওগুলি। ধীরে ধীরে বড় হয়ে উঠছে ইউভান। এর আগেও একবার তার ফুটবল খেলার ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন রাজ চক্রবর্তী। সেখানে সেই একরত্তিকে নিজের ঘরের মধ্যেই বল নিয়ে নিজের মনে এদিক ওদিকে বেড়াতে দেখা গিয়েছিল। সেই ছবি পরিচালক শেয়ার করা মাত্রই তা ভাইরাল হয়েছিল সকল নেটনাগরিকদের মধ্যে। সম্প্রতি আবারও তার ফুটবল খেলার আরো একটি ভিডিও ভাইরাল হলো মা শুভশ্রী গাঙ্গুলীর অ্যাকাউন্ট থেকে। রইল সেই ভিডিও।

সম্প্রতি রাজ-শুভশ্রী পুত্রকে নিজেদের বিলাসবহুল আবাসনের নীচের ছোট মাঠে ফুটবল নিয়ে নিজের মনে খেলে বেড়াতে দেখা গিয়েছে। ফুলহাতা সোয়েটারে, ফুল প্যান্টে মাথায় টুপি দিয়ে একেবারে খেলোয়াড়ের মতো করে বলে শর্ট মারতে দেখা গিয়েছে। খেলার মাঝে সুযোগ পেয়েই হামাগুড়িও দিয়ে নিয়েছেন এই একরত্তি। আবার মাঠের মধ্যে থাকা একটি উঁচু জায়গায় ওঠার চেষ্টা করেও শেষ পর্যন্ত উঠতে পারেননি তিনি। ঠান্ডার মধ্যে ফুটবল খেলতে গিয়ে ইউভানের এমন মিষ্টি কাণ্ডকারখানা দেখে আর থাকতে না পেরে মা শুভশ্রী গাঙ্গুলী সেই মুহূর্ত নিজের ক্যামেরাবন্দি করেছেন। এই মুহূর্তে সেই ভিডিও নেটিজেনদের মধ্যে তুমুল ভাইরাল হয়েছে। আবারো চর্চায় উঠে এসেছে রাজ-শুভশ্রীর এই একরত্তি।

নতুন বছরের শুরুতেই শুভশ্রী গাঙ্গুলীর বেশ কয়েকটি নতুন ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। তার মধ্যে ‘ধর্মযুদ্ধ’ অন্যতম। ইউভান জন্মবার পরে তার বাবা-মায়ের এটিই একসাথে প্রথম কাজ। অতএব, খুব স্বাভাবিকভাবেই এই দুই তারকা বেশ উচ্ছ্বসিত এবং উত্তেজিত রয়েছেন আসন্ন এই ছবি নিয়ে। সব ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের ২১ তারিখে বড়পর্দায় মুক্তি পেতে পারে এই ছবি। এছাড়াও শুভশ্রী গাঙ্গুলী অভিনীত ‘হাবজি গাবজি’ ও ‘বিসমিল্লাহ’ মুক্তির অপেক্ষায় রয়েছে। উল্লেখ্য এই মুহূর্তে অভিনেত্রীর ‘ডক্টর বক্সী’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিতে তার প্রথম লুক ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, যা বেশ পছন্দ হয়েছে সকলের।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026