নিউজ

করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ GoAir-এর বিমানের

করাচি: মাঝ আকাশে বিপদ। জরুরি অবতরণ করানো হল বিমানকে। তবে এতে সকলে সুরক্ষিত আছে। বিমানের মধ্যে হঠাৎ এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। যার ফলে পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় GoAir-এর একটি বিমানকে।

জানা গিয়েছে, মুম্বই থেকে সৌদি আরবের রাজধানী রিয়াবের উদ্দেশ্যে একটি বিমান উড়েছিল। কিন্তু হঠাৎ বিমানের মধ্যে থাকা এক ভারতীয় যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি হূদরোগে আক্রান্ত হয়ে পড়েন বলে জানা গিয়েছে। এর পরিপ্রেক্ষিতে জরুরি অবতরণ করার অনুমতি চাওয়া হয় করাচি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। বিমানের পাইলটের এই আবেদন মেডিকেল ইমার্জেন্সি হওয়ার কারণে হওয়ায় করাচি বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান অবতরণের অনুমতি দেয়।

তারপরে বিমানটিকে করাচি বিমানবন্দরে অবতরণ করানো হয়। তারপর বিমানবন্দরে কর্মরত চিকিৎসকরা ওই অসুস্থ ব্যক্তিকে দেখেন। কিন্তু তাতে কোনও লাভ হয় না। করাচি বিমানবন্দরে মৃত্যু হয় তার। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বারেলিতে থাকতেন ৩০ বছরের ওই যুবক। তার পরিবারকে খবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026