নিউজ

করোনার ভ্যাকসিন প্রস্তুতিতে ভারতকে সাহায্য করার প্রতিশ্রুতি চিনের

বেজিং: বিশ্বের মধ্যে সবার প্রথমে করোনায় আক্রান্ত হয়েছিল চিন। সে দেশের গবেষণাগার থেকেই এই ভাইরাস বিস্ফোরক আকার ধারণ করে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বলেও তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল চিনকে। পরবর্তীকালে করোনা পরিস্থিতির মধ্যেই লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। এমনকি দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ততায় এসে ঠেকেছে। এমতাবস্থায় হঠাৎ কোভিড আবহে এবার ভ্যাকসিনের হাত ধরেই ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়াল চিন। করোনার ভ্যাকসিন তৈরিতে ভারতকে সাহায্যের প্রতিশ্রুতি দিল চিন।  এই প্রতিশ্রুতি চিনের পক্ষ থেকে দিয়েছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।

জানা গিয়েছে, ভ্যাকসিন ডিপ্লোম্যাসি দিয়ে এবার ইন্দো-চিন সম্পর্কের বরফ গলাতে চায় বেজিং। BRICS সম্মেলনে অন্তত এমনটাই বলছেন চিনা প্রেসিডেন্ট। গতকাল, মঙ্গলবার এ কথা জানিয়েছেন জিনপিং। তিনি জানিয়েছেন, চিনা কোম্পানিগুলি ব্রাজিল এবং রাশিয়ান কোম্পানিগুলির সঙ্গে তৃতীয় দফার ট্রায়ালের কাজ করছে। ট্রায়াল শেষ হলেই তার বানিজ্যিক প্রয়োগের চিন্তাভাবনা রয়েছে চিনের। তবে ওয়াকিবহাল মহলের মধ্যেও চিনের বানিজ্যিক আগ্রাসনের ইঙ্গিত পাচ্ছে।

ভারতে ভ্যাকসিনের বাজার ধরতেই এই সখ্যতার বার্তা বলেই মনে করছেন অনেকে। পাশাপাশি এদিনের বৈঠকে প্রায় ১৯টি BRICS দেশগুলোর সঙ্গেও ভ্যাকসিন তৈরির রিসার্চ এবং ভ্যাকসিন ট্রায়ালে সাহায্য করবে। সব মিলিয়ে করোনার ভ্যাকসিনের হাত ধরে ভারতের বন্ধুত্বের হাত ধরতে চাইছে বেজিং সরকার, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026