করোনার থাবাতে সারা বিশ্ব নাজেহাল। চিকিৎসকরা এই ভাইরাসের কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার করতে পারেননি। সব মহাদেশই করোনার কবলে পড়েছে। বিশ্বের সব দেশেই জারি হয়েছে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা। ভারতেও তার ব্যতিক্রম নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মোকাবিলার জন্য আজ কিছু গুরুত্বপূর্ণ দাওয়াই দিয়েছেন।
আজ মোদী টুইট লেখেন, “নোভেল করোনা ভাইরাসের দিকে পুরোপুরি নজর রাখছে কেন্দ্র। প্রত্যেকের নিরাপদের জন্য সমস্ত রাজ্যের মন্ত্রীদের তরফে নজর রাখা হয়েছে। এই পদক্ষেপগুলির মধ্যে ভিসা বাতিল করা ও রয়েছে।” এই টুইটের সাথে মোদীজি একটি ভিডিও শেয়ার করেন , যেখানে তিনি করোনা মোকাবিলার জন্য গুরুত্বপূর্ণ দাওয়াই গুলি বলেছেন।
আরও পড়ুন : করোনা আতঙ্কে মুখে অদ্ভুত মাস্ক পরে নেটদুনিয়ায় ট্রোলড করিনা কাপুর খান
মোদীজি করোনা মোকাবিলার জন্য যে যে দাওয়াই দিয়েছেন, সেগুলি হল –
১) সাবান দিয়ে পুরো হাত ধুতে হবে।
২) বড় জমায়েত করা যাবে না।
৩) হাত না ধুয়ে বারবার নাক , চোখ ,মুখে হাত দেবেন না। হাত ধুয়ে তারপর হাত দেবেন।
৪) হাঁচি ও কাশির সময় তা যাতে অন্যের গায়ে না লাগে।
৫) মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে বলেছেন।
৬) নোংরা হাতে মাস্ক ছুতে নিষেধ করেছেন।
৭) বার বার সর্দি , কাশি হলে দ্রুত নিকটবর্তী হাসপাতালে যেতে বলেছেন।
প্রসঙ্গত , গতকাল WHO করোনাকে মহামারী ঘোষণা করার পরই কেন্দ্রের তরফ থেকে বিদেশিদের ভিসা বাতিল করা হয়েছে ১৫ ই এপ্রিল পর্যন্ত। এখনো পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ৭২-এ দাঁড়িয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…