নিউজ

এনপিআরের মাধ্যমে কাউকেই ‘সন্দেহভাজন’ ঘোষণা করা হবে না : অমিত শাহ

এনআরসি, সিএএ এবং এনপিআর সহ বিভিন্ন ইস্যু নিয়ে সারা দেশে প্রতিনিয়ত চলছে বিক্ষোভ। এনআরসি এবং সিএএ নিয়ে একাংশ মানুষের মনে হয়েছে ভীতির সঞ্চার। যার ফলে জায়গায় জায়গায় চলেছে ভাংচুর এবং সরকারি সম্পত্তি নষ্ট। কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি নষ্টের ফলে স্বাভাবিক জীবন যাপন ব্যহত হয়েছে। এমন অবস্থায় কেন্দ্র জানিয়েছে, চলতি বছরে আগামী এপ্রিল থেকে সারা দেশে শুরু হবে এনপিআর এর প্রক্রিয়া।

এই এনপিআরকে কেন্দ্র করে মানুষ আড়ষ্ট। যার কারন ক্ষতিয়ে দেখলে জানা গিয়েছে, এনপিআর এর ফর্মটিতে যেসমস্ত তথ্য গুলি চাওয়া হয়েছে তা মানুষের মনে সন্দেহের সৃষ্টি করেছে। বিদ্যুতের উৎস, বাড়িতে পানীয় জলের উৎস, শৌচালয় ব্যবস্থা, বর্জ্য নিকাশি ব্যবস্থা, রান্নার জ্বালানি ও এলপিজি কানেকশনের তথ্য এইসমস্ত মিলিয়ে অতিরিক্ত মোট আটটি তথ্য ২০২০ – এনপিআরের জন্য চাওয়া হয়েছে। এছাড়াও রয়েছে অভিভাবকদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা,মাতৃভাষা, বাড়ির অভিভাবকের জন্মস্থান ও জন্মতারিখ এবং নাগরিকত্ব।

আরও পড়ুন : সামনেই পুরভোট, ক্ষমতায় আসতে নতুন মুখ খুজছে বিজেপি

এইসমস্ত তথ্যের ভিত্তিতে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, মুসলিম সম্প্রদায়ের মানুষদের ভারত থেকে বিতাড়িত করার প্রথম ধাপ এনপিআর। কিন্তু এই সমস্ত জল্পনা কল্পনাকে পাশে রেখে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এনপিআরের জন্য অতিরিক্ত কোনো নথি লাগবে না। যেই তথ্যের উত্তর জনগণনাকালীন সেই ব্যক্তিটির কাছে থাকবে তা না দিলেও তাকে ‘সন্দেহভাজন’- এর তালিকায় ধরা হবে না। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন কাউকেই এনপিআর-এর মাধ্যমে সন্দেহের তালিকায় ধরা হবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026