নিউজ

করোনা পরিস্থিতির জেরে বাতিল করা হল পুজো কার্নিভাল

কলকাতা: আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুজো কমিটিগুলির বৈঠক ছিল। সেখান থেকেই বৈঠক শেষে জানানো হয়েছে যে, প্রত্যেক পুজো কমিটিকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে। এমনকি বিদ্যুতে পঞ্চাশ শতাংশ ছাড় দিয়েছে রাজ্য। এরই পাশাপাশি করোনা পরিস্থিতিতে এই বছরের পুজো কার্নিভাল বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

চলতি বছরে করোনা পরিস্থিতির জেরে রাজ্য সহ দেশের অবস্থা উদ্বেগজনক। কিন্তু তার মধ্যেও বিধিনিষেধ মেনে পুজো করা হচ্ছে। কারণ, মায়ের আরাধনা না করলে কি চলে? মা দুর্গার এসে করোনা নির্মূল করবে, এমনটাই আশায় বুক বেঁধেছে আপামর বাঙালি। তাই আরাধনাকেই গুরুত্ব দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পুজো করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কিন্তু যেভাবে প্রত্যেক বছর পুজোর কার্নিভাল আয়োজন করা হয়, তা কোনওভাবেই এ বছর করোনা পরিস্থিতিতে সম্ভব হবে না। তাই আজকের বৈঠকের পর পুজো কার্নিভাল বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্য।

প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রত্যেকটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যে, সেইসব থানার অন্তর্ভুক্ত পুজো কমিটিগুলির সঙ্গে যেন থানার পুলিশ আধিকারিকরা কথা বলেন। এমনকি পুজো কমিটিগুলিকে তাদের সংশ্লিষ্ট থানায় কীভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে পুজো করা হবে তার একটা খসড়া জমা দিতে বলা হয়েছে। এমনকি গত জুলাই মাসে ১৭টি পয়েন্টকে সামনে রেখে একটি প্রস্তাব তৈরি করেছিল কলকাতার ফোরাম ফর দুর্গোৎসব।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026