নিউজ

অনুদান থেকে বিদ্যুৎ ছাড়, দুর্গাপুজোয় নিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা

কলকাতাঃ প্রতিটি দুর্গাপুজো কমিটির জন্য এবছর অনুদান বৃদ্ধি করল পশ্চিমবঙ্গ সরকার। অনুদান বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা। আগের বছর প্রতিটি কমিটিকে ২৫ হাজার টাকা করে এবং মহিলা পরিচালিত কমিটি গুলিকে ৩০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিলো। কিন্তু এ বছর তা বাড়িয়ে দেওয়া হল। এমনকি বিদ্যুতের ক্ষেত্রে প্রতিটি পুজো কমিটি ৫০ শতাংশ ছাড় পাবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটির কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের পাশাপাশি দমকম এবং পুরসভাগুলি পুজো কমিটি গুলির থেকে কোনও ফি নেবে না বলেও জানান দেন তিনি। কিছুদিন আগেই করোনা বিধি নিয়ে দুর্গাপুজো হওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নানা নিয়ম নিয়ে পুলিস সুপার, পুলিশ কমিশনারদের বিশেষ  নির্দেশ দেওয়া হয়। জানানো হয় প্রত্যেক থানার ওসি বা আইসিরা ওই নির্দিষ্ট এলাকার পুজো কমিটি গুলোর সঙ্গে আলোচনা করবেন।

এদিন পুজো কমিটিগুলির কাছে একগুচ্ছ আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধায়। তিনি জানিয়েছেন, “পুজোয় যাতে সংক্রমণ না ছড়ায় খেয়াল রাখুন, এমনভাবে প্যান্ডেল করুন যাতে শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়। ঘেরা মণ্ডপে ছাদ খোলা রাখুন। মাস্ক-স্যানিটাইজার রাখুন। যারা দায়িত্বে থাকবেন, তাঁদের ফেস শিল্ড দিন। অঞ্জলি যেন সকলেই একসঙ্গে না দেন। সিঁদুর খেলুন, কিন্তু সময় ভাগ করে খেলুন। একটা দল খেলে গেল, আরেকটা দল এল। একটু তো নিয়ম মেনেই চলতে হবে। প্রসাদ বিতরণও সাবধানে করুন। সাধারণ মানুষকে বলব, ফুল-বেলপাতা নিজেরাই পারলে নিয়ে যান। সাংস্কৃতিক অনুষ্ঠান এবার পারলে বন্ধ রাখুন। এতে করোনা সংক্রমণ বাড়তে পারে”।

এসব কিছুর মাঝেও প্রতিমা বিসর্জন নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “একদিনে সব বিসর্জন নয়। পুলিশ, দমকল, স্বাস্থ্য সব বিভাগ একটা কোঅর্ডিনেশন কমিটি তৈরি করুন। স্বাস্থ্য দফতরও ভলেন্টিয়ার বাড়ান। সাধারণ মানুষকে নিয়ে বাকিরা সকলে মিলেই ভালো করে পুজো করব”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026