নিউজ

দিল্লির করোনা পরিস্থিতি সামাল দিতে নতুন করে পরিকাঠামো সাজাতে উদ্যোগ কেন্দ্রের

নয়াদিল্লি: দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি দিল্লিতে করোনা পরিস্থিতি ফের একবার উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের। দিল্লিতে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গতকাল, রবিবার করোনা মোকাবিলায় পরিকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গিয়েছে, রাজধানীতে করোনা মোকাবিলার জন্য আরও সাড়ে সাতশো বেডের ব্যবস্থা করতে চলেছে কেন্দ্র। যেখানে সবকটি থাকবে আইসিইউ বেড। এমনকি এর পাশাপাশি মেডিকেল স্টাফ ও অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা বাড়ানো হচ্ছে। বাড়ানো হবে করোনার টেস্টের সংখ্যাও। এখনও পর্যন্ত রোজ দিল্লিতে ৬০ হাজার টেস্ট হচ্ছে, যেটা এক লাখ পার করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।

২০ অক্টোবরের পর থেকে আচমকাই লাফিয়ে লাফিয়ে দিল্লিতে করোনার সংক্রমণ বেড়েছে। একে শীত পড়ার সঙ্গে সঙ্গেই দূষণে জর্জরিত দিল্লিবাসী। শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে সকলের। দূষণের কারণে রোজনামচার জীবন জেরবার হয়েছে দিল্লিতে। তার ওপর করোনা পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে যে, কেন্দ্র ও রাজ্য স্তরের বৈঠক করতে হয়েছে।

এই বৈঠক শেষে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বেসরকারি হাসপাতালগুলিতে বেড দেওয়ার নির্দেশ কেন্দ্রের পক্ষ থেকে নেওয়া হয়েছে। যেভাবে দিল্লিতে করোনা বাড়ছে, তাতে সেই পরিমাণ পর্যাপ্ত ব্যবস্থা হাসপাতালগুলিতে নেই। তাই আর কেন্দ্র সে ব্যাপারে হস্তক্ষেপ করে পরিকাঠামোগত পদক্ষেপ নিল বলেও দাবি করেছেন কেজরিওয়াল। এখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ হয় কিনা, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

টাকা ঢোকেনি এখনও? যুবসাথী নিয়ে বড় ঘোষণা—কবে পাবেন ১৫০০ টাকা, জানালেন মমতা

আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…

March 26, 2026

সোনার দামে আগুন! একদিনেই বড় লাফ— জানুন কোলকাতায় সোনার দাম কত?

আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…

March 26, 2026

সাপ্লিমেন্টারি লিস্টে বড় ধাক্কা! এক ঝটকায় বাদ ১৩ লক্ষ নাম—আপনার নাম আছে তো?

সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর জানা গেল, প্রায় ১৩ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।…

March 26, 2026

কাউন্টডাউন শুরু! ধোনির বিদায় নিয়ে যা বললনে সৌরভ গাঙ্গুলি, তোলপাড় ক্রিকেটমহল

আইপিএল শুরু হতেই আবারও জোরাল হয়েছে একটাই প্রশ্ন—এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ মরশুম? বছরের…

March 26, 2026

LPG GAS: ৩৫ দিন না হলে গ্যাস মিলবে না—ভাইরাল দাবিতে আতঙ্ক, জানুন আসল সত্য

হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর—এখন নাকি LPG সিলিন্ডার বুক করতে হলে…

March 26, 2026

SIR লিস্টে লাখ লাখ নাম উধাও—আপনার নাম কাটা গেছে নাকি? এখনই চেক না করলে মিস করবেন ভোট!

রাতারাতি প্রকাশ পেল SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, আর তা ঘিরেই শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অনেকেই…

March 26, 2026