মাঠ দখল করে পার্টি অফিস তৈরি করা হচ্ছে। এমনই অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দুর্গাপুরের ধুনারায়। বাড়ি-গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুরের ১৫ নম্বর ওয়ার্ডের ধুনারা প্লট এলাকার ঘটনা। সেখানে রয়েছে একটি খেলার মাঠ। ওই খেলার মাঠ দখল করে বিজেপির পার্টি অফিস তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। চলেছে ভাঙচুর। ঘটনায় কয়েক জন আহত হয়েছেন বলে জদানা গিয়েছে।
আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শুক্রবার রাতে বিজেপি পার্টি অফিস ভাঙচুর পাশাপাশি এলাকার একটি ক্লাব-সহ তিনটি বাড়ি ও একটি টোটো ভাঙচুরের অভিযোগ ওঠে। অভিযোগের তির বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে স্থনীয় মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে।
আরও অভিযোগ, পার্টি অফিস তৈরির সময় বাধা দেওয়ায় ক্লাব সদস্যদের মারধর করা হয়েছে। অভিযোগ ওঠে বিজেপি’র বিরুদ্ধে। ঘটনায় প্রায় ১০ জন ক্লাব সদস্য সহ এলাকাবাসী জখম হয়। ঘটনস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিস বাহিনী ও কমব্যাট ফোর্স এসে পরিস্থিতি সামাল দেয়। শনিবার সকাল থেকে এলাকায় পুলিস পিকেট বসানো হয়। ঘটনাস্থলে আসে জেলা তৃণমূলের যুব সভাপতি রুপেশ যাদব সহ কাউন্সিলাররা। পুলিস ঘটনায় অভিযুক্ত চার জন বিজেপি কর্মীকে আটক করেছে। অভিযুক্ত বিজেপি নেতাকর্মীরা এলাকা ছেড়ে পলাতক।
বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘোরুই বলেন, দুটি ক্লাবের সংঘর্ষ হয়েছে এটা তৃণমূলের গোষ্ঠীদন্দ্ব। কারা গ্রেপ্তার আমার জানা নেই খবর নিয়ে দেখতে হবে বলে জানান৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…