পলিটিক্স

“মারবো এখানে লাশ পড়বে….”, শুভেন্দুকে সরাসরি আক্রমণ করে তোপ মদনের

রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র গুরুত্ব আরো একবার নতুন করে বাড়তে শুরু করেছে তৃণমূলে। রাজ্যের বর্তমান পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর বেফাঁস মন্তব্যের পর এই ধীরে ধীরে দলে তার গুরুত্ব বাড়তে শুরু করেছিল। কিছুদিন আগে তিনি পরিবহন দপ্তরের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হয়েছিলেন। তারপর তৃণমূলের হয়ে জোরদার প্রচারে নেমে বিপক্ষের বিরুদ্ধে একেরপর এক তোপ দাগটে শুরু করেছিলেন তিনি। এবারে পানিহাটিতে তৃণমূলের মঞ্চে আরো একবার তাকে পুরনো ছন্দে দেখা গেল। শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কে তিনি পলাশীর বিশ্বাসঘাতক জগৎশেঠ এবং উমিচাঁদ এর সঙ্গে তুলনা করলেন। পাশাপাশি প্রচার মঞ্চে তাকে দেখা গেল মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমার ডায়লগ দিতে। তিনি বললেন, ” মারবো এখানে লাশ পড়বে…..।”

এদিন মদন মিত্র শুভেন্দু অধিকারী কে রীতিমত তুলোধোনা করে মন্তব্য করলেন,”শুভেন্দু কোন বাঘ নয়। ওগুলো সব কাগুজে বাঘ।” শুভেন্দু সম্পর্কে মদন বলছেন, হেলিকপ্টার নিয়ে তিনি মুর্শিদাবাদ এবং মালদহে গিয়েছেন। তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন, পাল্টা দলকে তিনি কিছুই দেননি। মদনের হুংকার, বুথে বুথে শুভেন্দু অধিকারী তৈরি করব, না হলে চিরদিনের জন্য পার্টি ছেড়ে চলে যাব।

এবারে মদন তুলে নিয়ে এলেন নন্দীগ্রাম প্রসঙ্গ। নন্দীগ্রামের কথায় তিনি চ্যালেঞ্জ দিয়ে বললেন,” যদি শুভেন্দু অধিকারীর হিম্মত থাকে নন্দীগ্রামে দাঁড়ান, তাহলে আমি পার্টি নেতৃত্বকে বলবো আমি নন্দীগ্রামে দাঁড়াতে চাই।”

শুভেন্দু অধিকারী বেশ কয়েকদিন ধরেই বলে চলেছেন, তিনি বিজেপিতে সামান্য কর্মীর মর্যাদাটুকু ছাড়া আর কিছু চাননা। প্রয়োজন পড়লে তিনি বিজেপির জন্য পতাকা লাগাতেও রাজি। মদন মনে করছেন, শুভেন্দু এরকমটা বলছেন কারণ তিনি বুঝে গিয়েছেন বিজেপি তাকে কিছু দেবেনা। মদন এর ভাষায়, “বিজেপি শুভেন্দুকে ছিবরে করে ফেলে দেবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026