বিনোদন

মা-বাবাকে ছেড়ে বিদায় নিলেন শাহরুখ কন্যা সুহানা খান

করোনা অতিমারীর কারণে বিদেশে পড়তে যাওয়া ছাত্র-ছাত্রীরা অনেকেই ফিরে এসেছিলেন নিজেদের দেশে।  অভিনেতা শাহরুখ খানের কন্যা সুহানাও এর ব্যতিক্রম নন। মার্চ মাসে ভারতে ফিরে এসেছিলেন সুহানাও।  পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন তিনি। আইপিএলের সময় সপরিবারে দুবাই গিয়েছিলেন সুহানা। ভারত ও দুবাইতে থাকাকালীন নিজের অজস্র ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন সুহানা। কিন্তু ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি। সুতরাং সুহানাও ফিরে যেতে হলো নিউ ইয়র্কে নিজের কলেজে। কলেজে গিয়েই ইন্সটাগ্রামে কলেজ লাইব্রেরির একটি ছবি শেয়ার করেছেন সুহানা। ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে তিনি লিখেছেন, সবচেয়ে সুন্দর মুহূর্ত।

তবে ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইলের কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন সুহানা।  সুহানা ভারতে থাকাকালীন যখন নিজের ছবি পোস্ট করতেন, তখন তাঁকে প্রায়ই ট্রোল করা হতো তাঁর গায়ের রঙ নিয়ে। সুহানার বাবা শাহরুখ খান এর প্রতিবাদ করলে তাঁকে বলা হয়, তিনি যদি সত্যিই সুহানার গায়ের রং পছন্দ করেন তাহলে তিনি নিজে কেন পুরুষদের ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করেন! একসময় শাহরুখ ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনটি করা ছেড়ে দেন। এই মুহূর্তে এই ক্রিমের বিজ্ঞাপন করছেন অভিনেতা সলমন খান।  কিন্তু এই সব কিছুর ফলে নেতিবাচক প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে সোশ্যাল মিডিয়ায় নিজের কমেন্ট সেকশন অফ করে দেন সুহানা খান।

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, সুহানাও অভিনয় করতে চান। তবে তার আগে সুহানা ও শাহরুখ দুজনেই মনে করেন, বিনোদন জগত নিয়ে পড়াশোনা করা খুব জরুরী। এছাড়া পেশাদার অভিনেত্রী হিসাবে কাজ শুরু করার আগে সুহানা কয়েক বছর অভিনয়ের ট্রেনিং নিয়ে তবেই অভিনয় জগতে পা রাখবেন বলে জানিয়েছেন শাহরুখ। ইতিমধ্যেই অ্যাসিড-আক্রান্তদের জন্য কাজ করতে শুরু করেছেন সুহানা।

Anirban Kundu

Recent Posts

অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে নতুন নিয়ম! আধার সিডিং ও DBT অ্যাক্টিভেশন নিয়ে জরুরি আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…

May 21, 2026

ডলারের বিপরীতে বড় ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা! রুপির শক্তিতে স্বস্তির বার্তা অর্থনীতিতে

ভারতীয় মুদ্রা বাজারে বড় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন চাপের মধ্যে থাকার পর মার্কিন ডলারের…

May 21, 2026

১ জুন থেকে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা! কীভাবে মিলবে সুবিধা, জানুন সব নিয়ম

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় সুখবর। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যের সরকারি বাসে মহিলারা বিনামূল্যে…

May 21, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026

এক ইনিংসেই ইতিহাস! সঞ্জু স্যামসন ঝড়, ভেঙে গেল ধোনির ১৩ বছর আগের রেকর্ড

আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…

May 20, 2026