বছর শেষ হতে আর মাত্র কিছুদিন বাকি রয়েছে। আর কিছুদিনের মধ্যেই আরম্ভ হতে চলেছে নতুন বছর ২০২১। আর এই বছরে, জনসাধারণের জীবনে একাধিক বদর আসতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রত্যেক দিনের জীবন যাপনে বেশকিছু বড়োসড়ো পরিবর্তন আসতে চলেছে আগামী বছর থেকে। জানা যাচ্ছে, আগামী বছরে রান্নার গ্যাসের দাম নিয়ে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। সূত্রের খবর, আগামী বছর থেকে প্রত্যেক সপ্তাহে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন হওয়া শুরু করবে। এই ডিসেম্বর মাসে এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ১০০ টাকা বেড়ে গিয়েছে।
গত ডিসেম্বর মাসে এলপিজি গ্যাসের দাম একসাথে দুই বার পরিবর্তন করা হয়েছিল। প্রথমেই দাম পরিবর্তন করা হয়েছিল ১ ডিসেম্বর এবং দ্বিতীয় বার ১৫ ডিসেম্বর তারিখে এলপিজি গ্যাসের দাম ৫০ টাকা করে পরিবর্তন করা হয়। ইন্টারন্যাশনাল মার্কেট তেলের দাম এবং বিদেশি এক্সচেঞ্জের ভ্যালুর উপরে নির্ভর করে পরপর দুইবার এলপিজির দাম পরিবর্তন করা হয়েছিল। তবে এবারে জানা যাচ্ছে, এই পরিবর্তন হবে প্রত্যেক সপ্তাহে। প্রত্যেক সপ্তাহে রিভাইস করা হলে, একসাথে এক ধাক্কায় অনেকটা দাম বাড়বে না। এর ফলে সাধারণ মানুষের সমস্যা কিছুটা হলেও কম হবে। অন্যদিকে, দাম কমার সম্ভাবনা কিছুটা থেকে যাচ্ছে। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত অফিশিয়াল কোনো ঘোষণা করা হয়নি।
যেভাবে পেট্রোল এবং ডিজেলের দাম প্রতিদিন সকাল ৬ টা নাগাদ পরিবর্তিত হয়, ঠিক একইভাবে এবারে রান্নার গ্যাসের দাম পরিবর্তিত হবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে। বর্তমানে দিল্লি এবং মুম্বাইয়ে ভর্তুকিহীন ১৪.২ কিলোগ্রাম গ্যাসের দাম ৬৯৪ টাকা। কলকাতায় এই দাম ৭২০.৫০ টাকা। পাশাপাশি ৫ কিলোগ্রামের সিলিন্ডারের দাম বর্তমানে এই সমস্ত শহরে কিছুটা হলেও বাড়ানো হয়েছে ১৫ ডিসেম্বরের পরে। অন্যদিকে, ১৯ কিলোগ্রামের সিলিন্ডারের দাম ৩৬.৫০ টাকা প্রতি সিলিন্ডার পিছু বৃদ্ধি করা হয়েছে। প্রসঙ্গত, ভারত সরকার এক বছরে ১২টি করে সিলিন্ডার এর উপরে ভর্তুকি দিয়ে থাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…