নিউজ

মাস্ক না পড়লে হতে পারে ১ লক্ষ টাকা জরিমানা, কড়া স্বাস্থ্যবিধি ঘোষণা এই দেশের

ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই ভারত করোনা আক্রান্তের নিরিখে সপ্তম স্থানে পৌঁছে গিয়েছে। থেমে নেই বাংলাদেশও। সেখানেও ক্রমেই বাড়ছে সংক্রমণ। এই করোনার থাবা আটকাতে সেদেশে কড়া স্বাস্থ্যবিধি জারি করা হয়েছে। এই নির্দেশিকায় জারি করা হয়েছে, কেউ যদি মাস্ক না পড়েন বা অন্যান্য স্বাস্থ্যবিধি না মানেন তাহলে সর্বোচ্চ ছয় মাসের কারাদন্ড বা এক লক্ষ টাকা জরিমানা হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংক্রামক রোগ প্রতিরোধ আইনের আওতায় কোনো ব্যক্তি মাস্ক না পরে বাইরে বেরোলে ৬ মাস জেল বা ১ লক্ষ টাকা জরিমানা হতে পারে বা উভয় দন্ডেই দণ্ডিত হতে পারেন। কেউ এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে সংক্রমণ আইন ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। এই আইনকে অত্যন্ত সতর্কতার সাথে পালন করতে বলা হয়েছে। এছাড়া সমগ্র বিষয়টি মানবিকতার সাথে দেখতে বলা হয়েছে।

বাংলাদেশে অফিস ও পরিবহন ব্যবস্থা চালু থাকলেও রাত ৮ টা  থেকে ভোর ৫ টা পর্যন্ত জনসাধারণের যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবাতে ছাড় দেওয়া হবে বলে স্পষ্ট করে জানানো হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026