করোনার জেরে আমূল বদল স্কুলের পরিকাঠামোতে, কি কি বদল আসছে, দেখে নিন
করোনা সংক্রমণ রুখতে নানা রকমের স্বাস্থ্যবিধি পালন করা হচ্ছে। এবার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আমূল বদলে যাবে সমস্ত চিত্র। আর আগের মতো এক বেঞ্চে পাশাপাশি বসা যাবে না। সব বন্ধুরা মিলে একসাথে গল্প করা যাবে না। এখন থেকে মানতে হবে অনেক নিয়মকানুন। স্কুলে প্রবেশ থেকে শুরু করে ক্লাস করা বা স্কুল ছুটির পর বেরোনো পর্যন্ত বিশেষ নিয়মবিধি মানতে হবে। ইতিমধ্যেই স্কুল খোলার পর কি কি নিয়মকানুন বা স্বাস্থ্যবিধি মানা যেতে পারে, তাই নিয়ে বিভিন্ন প্ল্যান ও করা হচ্ছে।
কি কি পরিবর্তন আসতে পারে, দেখে নিন একনজরে-
১) স্কুলে ঢোকার মুখেই বসানো থাকতে পারে স্যানিটাইজার টানেল। এখান দিয়েই ১০ সেকেন্ড স্যানিটাইজাড হওয়ার পর ঢুকবে ছাত্র-ছাত্রীরা ।
২) এছাড়া ছাত্রছাত্রীদের থার্মাল পরীক্ষা করা হবে। তারপর হাতে স্যানিটাইজার নিয়ে তবেই ক্লাসরুমে ঢোকার অনুমতি মিলবে।
৩) প্রতিটি স্কুলকেই ভালো করে স্যানিটাইজ করানো হবে।
৪) প্রত্যেকটি বেঞ্চে কোনাকুনি করে একজন করে ছাত্র/ছাত্রী বসানো হবে। এর ফলে একজন ছাত্রের সঙ্গে অন্য ছাত্রের মধ্যে সোশ্যাল ডিস্ট্যান্স বা সামাজিক দূরত্ব বজায় থাকবে।
৫) এখন থেকে আর প্রতিদিন স্কুলে নাও যেতে হতে পারে। এখন থেকে অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমেই ক্লাস করানো হবে ছাত্র-ছাত্রীদের।
৬) প্রথম দিন কিছু সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে ক্লাস করানো হবে, পরের দিন বাকি দের নিয়ে ক্লাস করানো হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…