১-২ ঘন্টার মধ্যে প্রবল বজ্রপাত সহ তুমল বৃষ্টি কলকাতা সহ দক্ষিণের এই জেলাগুলিতে
আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এছাড়া উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বেশ কয়েকদিন ধরেই উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে ঝড়বৃষ্টি। এদিন সোমবার দুই বঙ্গের বেশ কিছু জেলাতেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। এদিকে সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চাইতে ৩ ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চাইতে ১ ডিগ্রি কম। বাতাসে আদ্রতার পরিমাণ সর্বনিম্ন ৫৩ শতাংশ ও সর্বোচ্চ আদ্রতার পরিমাণ ৯২ শতাংশ।
অপরদিকে IMD-এর পূর্বাভাস মিলিয়ে এদিন ১লা জুন কেরলে ঢুকল বর্ষা। আইএমডির পূর্বাভাসকে মিলিয়ে কেরলে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। দেশের বাকি অংশেও পূর্ব নির্ধারিত সময়েই ঢুকবে বর্ষা, জানাচ্ছে মৌসম ভবন। এবং এবছর বর্ষার পরিমাণ থাকবে ঠিকঠাক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…