মেয়ের জন্য শেষমেষ লোকের থেকে কথা শুনতে হল অভিনেতা অজয় দেবগনকে, জানুন কেন?

বলিউড জগতে অজয় দেবগন এবং তাঁর স্ত্রী কাজল সর্বদাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে নতুন করে পাপারাজ্জিদের দৌলতে ইন্টারনেট সেন্সেশন হয়ে উঠছেন অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন। এমনিতেই বলিউডের স্টার কিডরা সর্বদাই লাইমলাইটে থাকেন। তেমনি বর্তমানে নাইসা বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়াতে তাঁর একাধিক ছবি ভাইরাল তালিকায় নাম লিখিয়েছে। এমনকি এখনও অব্দি বলিউডে কোনো কাজ করার আগেই নাইসার নামে একাধিক ফ্যানপেজ রয়েছে। মাঝেমাঝেই সৌন্দর্যের জন্য নাইসা খবরের শিরোনামে চলে আসেন।

আসলে সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন অজয় দেবগনের কন্যা। প্রায়ই পরিবার এবং বন্ধু-বান্ধবের সাথে সময় কাটানোর বিশেষ মুহূর্তের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন তিনি। নেটদুনিয়ায় বড় সংখ্যক ফলোয়ার রয়েছে তাঁর। এমনকি অনেকেই বলে থাকেন যে কাজল কন্যার সৌন্দর্যের সামনে ফিকে হয়ে যান ঐশ্বর্য রায় বচ্চনও। তবে অতিসম্প্রতি অজয় দেবগন এবং সেইসাথে কন্যা নাইসা দেবগন খবরের শিরোনামে এসেছেন একটি ছবির জন্য। কিন্তু, এরকম কিছু ছবির জন্য নাকি অজয় দেবগন কে কথা শুনতে হচ্ছে মানুষের কাছ থেকে। তার কন্যার জন্য সাধারণ মানুষের কাছ থেকেও কটু কথা শুনছেন অজয় দেবগন এবং কাজল। কি এমন আছে সেই সব ছবিতে? জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আদতে, অজয় দেবগনের কন্যা নাইসার লেটেস্ট একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছে যেখানে তাকে দেখা যাচ্ছে একেবারে ওয়েস্টার্ন ড্রেস পরে। তার পায়ের বেশ খানিকটা অংশ খোলা রয়েছে এবং ঠিক এই কারণেই তিনি বিতরকের সম্মুখীন হয়েছেন। অনেকেই মনে করছেন নাইসা দেবগন ভারতীয় রীতিনীতির সঙ্গে খুব একটা পরিচিত নন। আদতে নাইসা কখনোই কিন্তু ভারতে তেমন একটা থাকেননি এবং ভারতের রীতি নীতির সঙ্গে খুব একটা বেশি ভালো পরিচয় নেই তার।

তার পড়াশোনা প্রথম থেকেই হয়েছে বিদেশে এবং সেখানে তিনি বিদেশের স্টাইল চিরকাল ব্যবহার করে এসেছেন। কিন্তু বলতে গেলে ভারতে বিদেশের সমস্ত স্টাইল কিন্তু চলে না এবং ভারতের পোশাক-আশাকে ধরনের সঙ্গে বিদেশের পোশাক-আশাকে বেশ কিছু অসামঞ্জস্য রয়েছে। এই কারণেই হয়তো অনেকের অজয় দেবগনের কন্যার এই সমস্ত ছবি খুব একটা পছন্দ হয়নি। বর্তমানে এই সমস্ত ছবির জন্য তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চার মধ্যে রয়েছেন। সঙ্গেই তার পাশাপাশি চর্চার মধ্যে রয়েছেন তার বাবা অজয় দেবগন এবং মা কাজল।

BharatBarta Desk

Recent Posts

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026