টানা চারটি ম্যাচ হেরে মন খারাপ করে বসে আছে রোহিত শর্মার দল, মনোবল যোগাতে ফোন করলেন নিতা আম্বানি

ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ভারতে অত্যন্ত জনপ্রিয় একজন ক্রিকেটার হিসেবে সব সময় চিন্তিত হন। তিনি ভারতের সবথেকে বড় কিছু ক্রিকেটারের মধ্যে একজন এবং এই মুহূর্তে তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে চিহ্নিত হন। তবে শুধুমাত্র একজন ভালো ক্রিকেটার নয়, তিনি কিন্তু একজন দুর্ধর্ষ অধিনায়ক হিসেবে অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে তিনি ভারতের তিনটি ফরমেটের ক্যাপ্টেন। তার পাশাপাশি, তিনি আইপিএলের সফলতম ক্যাপ্টেন। তাকে আইপিএল ইতিহাসের সব থেকে ভালো ক্যাপ্টেন হিসেবে গণ্য করা হয় কারণ তার টিম মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল জিতেছে। পাঁচবার ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা নিজেই।

কিন্তু এবারে মুম্বাই ইন্ডিয়ানস একটা ভালো শুরু করতে পারেনি। প্রথমদিকে সবকটি ম্যাচ হেরে গিয়েছে তারা। এত সফল একটি টিম যখন কোন ম্যাচ জিততে না পারে, তখন সব জায়গায় তাদেরকে নিয়ে চর্চা তো হবেই। সেরকমটাই এখনো সোশ্যাল মিডিয়াতে হয়ে চলেছে। এই মুহূর্তে সব জায়গায় রোহিত শর্মার টিম মুম্বাই ইন্ডিয়ান্স কে নিয়ে কথা হচ্ছে। তারা কেন ম্যাচ জিততে পারছে না, তাদের কোথায় সমস্যা হচ্ছে, এ বছরটা তাদের এত খারাপ ভাবে কেন শুরু হলো, এসব নিয়ে কথা চলছে সারা ভারতে। স্বভাবতই মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট খুব একটা ভালো অবস্থায় নেই।

তাই এবারে মুম্বাই ইন্ডিয়ান্স এর পুরো দলের মনোবল বৃদ্ধি করার জন্য এগিয়ে এলেন এই টিমের মালিক নিতা আম্বানি নিজেই। আপনাদের জানিয়ে রাখি, নিতা আম্বানি প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট করেছেন এই দলের জন্য। সাথেই তিনি একাধিক ভালো ভালো প্লেয়ারকে কিনেছেন মুম্বাই জিততে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত, এরকমটা একেবারেই হচ্ছে না। এখনো পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স দলটি একটাও ম্যাচ জিততে পারেনি। আইপিএলের ইতিহাসে এই ঘটনা একেবারেই বিরল।

নিজেদের শেষ ম্যাচে হেরে যাওয়ার পরে পুরো মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট একেবারে মন খারাপ করে বসে ছিল। সেই সময় তাদের দলের মনোবল বৃদ্ধি করার জন্য ফোন করেন নিতা আম্বানি নিজেই। তিনি ঐদিন মাঝ রাতেই নিজেদের টিমের সকলকে একবার একবার করে ফোন করেন এবং তাদেরকে মনোবল যোগান। তাদেরকে বলেন, যেন তারা আলো ভাল করে খেলতে পারে এবং মুম্বাই ইন্ডিয়ান্স যাতে আরো ভালো প্রদর্শন করতে পারে এবারের আইপিএলে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026