নিউজ

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে এক পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। শাক-সবজি, ফল-মূল থেকে কোনওকিছুই ছুঁতে পারা যাচ্ছে না। কার্যত বাজারে গিয়ে কিছু কিনতে গেলেই হাতে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের। আর তেমনভাবেই পেঁয়াজের দাম চড়চড় করে বাড়ছে। এতদিন পেঁয়াজ কাটতে গেলে চোখে জল বের হতো মানুষের। কিন্তু এখন সেই জল বেরোচ্ছে পেঁয়াজ কিনতে গিয়ে। ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজের দাম। প্রতি কিলো পেঁয়াজের দাম যাচ্ছে, কোথাও ১০০ বা কোথাও ১১০ টাকা। পেঁয়াজের দাম বৃদ্ধির কথা ভাবাচ্ছে সরকারকে। তাই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে এক পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার।

চাহিদা অনুযায়ী পেঁয়াজের জোগান রাখতে বিদেশে পেঁয়াজ ব্রিজের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। ফরেন ট্রেড দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আপাতত পেঁয়াজের রফতানি বন্ধ রাখা হবে।

পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় স্থানে ভারত। তাহলে এত বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে পেঁয়াজ কেন? আসলে পেঁয়াজের চাহিদা ভারতের প্রত্যেকটি রাজ্যের রয়েছে।কাজেই সেই মোতাবেক যোগান দিতে হয় ভারতেই। সেই সুযোগ নিয়েই দাম বৃদ্ধি করা হয়।

দেশীয় বাজারে পেঁয়াজের দাম এবং আগামী দিনে ডিজে ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার বৈদেশিক বাণিজ্যিক পরিচালক জানিয়েছেন তাৎক্ষণিক সিদ্ধান্তে রফতানি নিষিদ্ধ করা হয়েছে। কারণ, এখন বপনের মরশুম। সুতরাং, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেওয়া এই পদক্ষেপের ফলে বাজারে পেঁয়াজের দাম হয়তো কিছুটা হলেও কম হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026