লাহোর: গত বছর ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনা এখনও সকলের মনে আছে। এই ঘটনায় প্রাণ দিতে হয়েছিল চল্লিশের বেশী সিআরপিএফ জওয়ানদের। এই ঘটনায় পাকিস্তানকেই দায়ী করা হয়েছিল। এমনকি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে পাক মাটিতে ঢুকে দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক করা হয়। আর এবার সরাসরি পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনার দায় স্বীকার করে নিল পাকিস্তান।
বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে পাকিস্তান মুসলিম লিগের নেতা আয়াজ সাদিক বলেছিলেন, ভারত পাকিস্তানকে আক্রমণ করবে এই ভয়ে ভারতের বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে পাকড়াও করেও তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল পাকিস্তান। এই কথা কি অস্বীকার করে পাকিস্তানের কেন্দ্রীয়মন্ত্রী ফাওযাদ খান চৌধুরী সংসদে দাঁড়িয়ে বলেন, ‘হামনে ভারত কো ঘুসকে মারা।’ এর অর্থ হল, ‘আমরা ভারতের ঘরে ঢুকে মেরেছি।’ এর পাশাপাশি তিনি এমনটাও বলেন, ‘ইমরান খানের নেতৃত্বে পুলওয়ামার হামলার ঘটনা আমাদের সাফল্য। এই ঘটনার সাফল্যের অংশীদার আমরা সবাই।’ পাকমন্ত্রীর এ হেন বক্তব্য তোলপাড় আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক মহল।
ফাওয়াদ খান চৌধুরীর এই বক্তব্যের পর শোরগোল শুরু হয়ে যায় গোটা সংসদ জুড়ে। তার ফলে তড়িঘড়ি নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘ভারতের ঘরে ঢুকে মেরেছি মানে ওদের বিমানঘাঁটি আমরা টার্গেট করেছিলাম। পুলওয়ামার ঘটনার পর আমরা ওদের ঘরে ঢুকে মেরেছি। ওদের বিমান ঘাঁটিকে টার্গেট করেছিল আমাদের সেনা। নিরীহ মানুষদের মারতে চাইনি আমরা।’ কিন্তু বন্দুকের গুলির মত কথা একবার বেরিয়ে গেলে তা কী আর ফেরানো যায়? তাই ফাওয়াদের এমন বিস্ফোরক মন্তব্যের পর তাঁর নিজের দেওয়া এই সাফাই খুব একটা ধোপে টিকল না, এমনটা বলাই যায়। উল্টে নিজেদের পিঠ চাপড়াতে গিয়ে পাকিস্তান সন্ত্রাসের সঙ্গে যুক্ত, এমন কথাই ভরা সংসদের বলে ফেলেছেন পাকিস্তানের এই মন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…