সচিন তেণ্ডুলকর এবং তাঁর স্ত্রী অঞ্জলির বয়সের ফারাক ৬ বছর তা হয়তো অনেকেই জানেন। কিন্তু সদ্য বিয়ে হওয়া নেহা ও রোহনপ্রীতের বয়সের ফারাক কত জানেন? গুনে গুনে ৭ বছর। ২০২০ র ডিসেম্বর এলে রোহনপ্রীত গুঁটি গুঁটি পায়ে ২৬ এ পৌঁছবেন, এদিকে নেহা বয়স ৩২ এ গাঁটছড়া বাঁধলেন। তাহলেই বুঝুন সচিনকে টেক্কা দিলেন কিনা নেহা।
বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা তা প্রমাণ করেছেন বহুজনে। ঐশ্বর্য হোক বা প্রিয়াঙ্কা বা সুস্মিতা বা মালাইকা- অর্জুন মনের মানুষের কাছে বয়স শুধু মাত্র হাতের ময়লা। এবার সেই রাস্তায় হাঁটলেন নেহা কক্কর এবং রোহনপ্রীত সিংও। নিজের থেকে ৭ বছরের ছোট পাত্র নির্বাচন করেন গায়িকা নেহা।
রসায়ন এখানেই শেষ নয়, রোহনপ্রীতের সঙ্গে বিয়ের পর ইনস্টাগ্রামে নিজেকে ‘মিসেস সিং’ বলেও পরিচয় দিচ্ছেন নেহা কক্কর।
‘নেহুপ্রীত’ এর এমন ভালবাসার বিয়ে দেখে যেমন অনেকে মুগ্ধ তেমনই জোরদার ট্রোলের শিকার হয়েছেন এই সেলেব দম্পতি। অনেকে অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের বিয়ের পোশাক নকল করেই তৈরি করা হয়েছে নেহা কক্করের বিয়ের পোশাক। বিয়ের দিন হোক বা রিসেপশন প্রতিটা সাজই অনুষ্কা-প্রিয়াঙ্কার বিয়ের সাজের নকল বলে জানিয়েছেন অধিকাংশ নেটিজেনরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…