নিউজ

রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থার বদল চাই, দিলীপ ঘোষের নিশানায় শাসক দল

কলকাতা: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এখন থেকে নির্বাচনের রণকৌশন সাজিয়ে ফেলছে প্রত্যেকটি দল। এমনকি ভোট প্রক্রিয়া কীভাবে হবে, সেই নিয়ম নিয়ে সরব হয়েছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথমে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করানোর পক্ষে সরব হয়েছিলেন। আর এবার এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাষ্ট্রপতি শাসন জারি করা হবে কিনা, তা নির্ভর করছে পরিস্থিতির ওপর।

বৃহস্পতিবার এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘রাষ্ট্রপতি শাসন কোনও গণতান্ত্রিক পরিবেশে কাম্য নয়। কিন্তু পরিস্থিতি কোন দিকে যায়, তার ওপরই সব ঠিক করা হবে। তবে এটা ঠিক প্রশাসনের লোকরা পুরোপুরি রাজ্যের শাসকদলের হয়ে কাজ করছে। যেটা একটা গণতান্ত্রিক সমাজে একেবারেই কাম্য নয়। এর আগে লোকসভা নির্বাচনেও আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী থাকা সত্বেও রাজ্যের প্রত্যেকটি বুথে রিগিং, হিংসা, হানাহানি হয়েছে। গোটা দেশেই তো নির্বাচন হয়, অথচ যত ঝামেলা শুধু বাংলায়। পঞ্চায়েত ভোটেও এর অন্যথা হয় না।’ এভাবেই কার্যত রাজ্য সরকারকে তোপ দেগেছেন বিজেপির রাজ্য সভাপতি।

নির্বাচনী সভায় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে দিলীপের আরও সংযোজন, ‘রাষ্ট্রপতি শাসন জারি করা হবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। সেটা পরিস্থিতির ওপর নির্ভর করছে। আমরা শুধু চাই গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন হোক। কিন্তু সেটা না হলে ভোট কীভাবে হবে, তা নিয়ে এবার সত্যি সত্যি ভাবতে হবে।’ সুতরাং, সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদলকে কার্যত কোণঠাসা করে দিতে চাইছে গেরুয়া শিবির, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026