কলকাতা: দেশে করোনা পরিস্থিতি ভালর দিকে হলেও রাজ্যে পুজোর আগে থেকেই করোনা পরিস্থিতি উদ্বেগজনক ছিল। সেই ধারা একইভাবে পুজোতেও অব্যাহত থাকতে দেখা গিয়েছে। কিন্তু পুজো শেষ হতেই বা বলা ভাল মা দুর্গা কৈলাসে পাড়ি দিতেই বেশ খানিকটা বদল ঘটে রাজ্যের করোনা চিত্রের। রাজ্যে কমে করোনার দৈনিক সংক্রমণ। এমনকি বাড়ে সুস্থতার হারও। এমনকি এই প্রথম দৈনিক সংক্রমণের সংখ্যার থেকে বাড়ে সুস্থতার সংখ্যা। আর এবার গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ নামল চার হাজারের নিচে।
বৃহস্পতিবার রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩,৯৮১ জন। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে মোট ৩,৬৫,৬৯২ জন। গত একদিনে সুস্থ হয়েছে ৩,৯৪৫ জন। সুস্থতার হার ৮৮.০২ শতাংশ।
গত একদিনে রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৬১ জনের। আগের দিন এই সংখ্যাটা ছিল ৬০। এ নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছে ৬,৭২৫ জন।
তবে কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতিতে উন্নতির কোনও লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৮৯৪ জন। মৃত্যু হযেছে ১৫ জনের। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় গত একদিনে করোনা আক্রান্ত ৮৭৮ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…