নিউজ

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী

প্যারিস: একে তো করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে ইউরোপ জুড়ে। যার ফলে নতুন করে করোনা সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে ফ্রান্স সরকার। এমনকি ইউরোপের প্রথম সারির দেশগুলিতে জারি করা হয়েছে করোনা কারফিউ। আর এরই মধ্যে ফ্রান্সের নিস শহরে হামলার ঘটনা তোলপাড় করে দিয়েছে গোটা বিশ্বকে। আর এবার এই হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে ভারত সদা সর্বদা থাকবে, এমন বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরে গির্জার মধ্যে এক মহিলার মুণ্ডচ্ছেদ করে আততায়ী। আরও দু’জনকে হত্যা করে সে। ঘটনাটি সন্ত্রাসবাদী হামলা বলে মনে করছে প্রশাসন। নিস শহরের মেয়র ক্রিস্টিয়ান এস্ত্রোসি টুইট করে জানান, ‘নিস শহরের নতর দাম গির্জার কাছে বা ভিতরে ঘটনাটি ঘটেছে। আততায়ীকে পাকড়াও করেছে পুলিস। ৩ জনের মৃত্যু হয়েছে। আহত বহু।’

এই খবর আন্তর্জাতিক মহলে প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে লিখেছেন, ‘ফ্রান্সে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করছি। গির্জার ভিতরে আজকের হামলাও নিন্দনীয়। ফ্রান্সে নিহতদের পরিজনদের সমবেদনা জানাচ্ছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে সব সময় থাকবে ভারত।’

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই প্যারিসে একটি স্কুলে শ্রেণিকক্ষে মহম্মদের ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয় এবং সেই প্রসঙ্গে শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়েছিল। নিস শহরে হামলার ঘটনার সঙ্গে প্যারিসের ওই নৃশংস ঘটনার যোগ আছে কিনা, তা স্পষ্ট নয়। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে ফ্রান্সের পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026