নিউজ

বাজি ফাটানো চলছিল আবাসনে, বাধা দিতে গিয়ে আক্রান্ত সাত পুলিশকর্মী

হাওড়া: হাইকোর্ট এবং গ্রিন ট্রাইবুনাল থেকে নির্দেশ দেওয়া হয়েছে এ বছর দেশের বেশ কয়েকটি রাজ্যে বাজি ফাটানো যাবে না। যার মধ্যে অন্যতম রাজ্য হল পশ্চিমবঙ্গ। কিন্তু নির্দেশ দিয়েছে বলেই যে মানতে হবে এমন কোনও কথা আছে? এমনই একটা ভাব প্রকাশ করল হাওড়ার একটি অভিজাত ও আবাসন। কার্যত সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ওই আবাসনে চলছিল বাজি ফাটানো। খবর পেয়ে বাজি ফাটানো বন্ধ করতে গিয়ে আবাসনের বাসিন্দাদের কাছে বেধড়ক মার খেয়ে আহত সাত পুলিশকর্মী। এই ঙ্ক্কারজনক ঘটনাটি ঘটেছে হাওড়ার বালি থানা এলাকায়।

এই ঘটনায় পুলিশকে মারধরের অভিযোগে ইতিমধ্যেই পাঁচজনকে আটক করা হযেছে। এদের গ্রেফতার করে মামলা শুরু করা হবে বলে বালি থানার তরফ থেকে জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করছে পুলিশ।আক্রান্ত পুলিশ কর্মীদের নিয়ে যাওয়া হয়েছে টিএল জয়সওয়াল  হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে তাদের।

এখন প্রশ্ন হল, যেখানে সরকারি তরফে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে কেন এমন বাজি ফাটানোর মতো গুরুতর কাজ করা হচ্ছিল? সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ হতেই মুহূর্তের মধ্যে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। পুলিশকর্মীদের মারধরের প্রতিবাদেও নেমেছেন নেটিজেনরা। সব মিলিয়ে ওই আবাসনের চারপাশ এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Anirban Kundu

Recent Posts

Sunidhi Chauhan: ‘চোখে চোখে কথা বলো’, বাংলা গান গেয়ে মঞ্চ কাঁপালেন সুনিধি চৌহান, দেখুন ভাইরাল ভিডিও

কলকাতার মঞ্চে নামতেই যেন আগুন ধরালেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। একের পর এক হিট…

March 27, 2026

ভোটের আগেই বিস্ফোরক চাল! নির্যাতিতার মাকে সামনে রেখে ভবানীপুরে মমতার বিরুদ্ধে বড় লড়াই, মাস্টারপ্ল্যান শুভেন্দুর

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও উত্তপ্ত হতে শুরু করেছে। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে তৈরি…

March 27, 2026

বছরে ১৩ বার নয়—এবার একবার রিচার্জেই পুরো মাস, Jio-Airtel-VI-র বড় চমক

প্রতি ২৮ দিনে রিচার্জ করতে করতে বিরক্ত? মাস শেষ হওয়ার আগেই প্ল্যান শেষ—এই সমস্যায় ভুগছেন…

March 27, 2026

যুদ্ধের মাঝেই তেলের দামে বড় ধাক্কা! এক ঝটকায় ১০ টাকা শুল্ক কমিয়ে মাস্টারস্ট্রোক কেন্দ্রের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা যখন তেলের বাজারকে অস্থির করে তুলেছে, ঠিক তখনই বড় সিদ্ধান্ত নিয়ে সাধারণ…

March 27, 2026

আজই ডাবল অ্যাটাক! দুপুরে তাপদাহে দমবন্ধ, বিকেলে কালবৈশাখীর তাণ্ডব—একদিনেই উলটে যাবে আবহাওয়া

আজকের আবহাওয়া একেবারে অদ্ভুত আচরণ করতে চলেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত থাকবে চরম গরম, আর…

March 27, 2026

এক লাফে রেকর্ড ছুঁল সোনার রেট, মধ্যবিত্তের নাগালের বাইরে সোনা, কলকাতায় আজ কত জানলে হতবাক হবেন

চৈত্র মাসের শেষ দিকে এসে সোনার বাজারে কার্যত আগুন লেগেছে। কলকাতায় আজ সোনার দামে এমন…

March 26, 2026