গত বছরের ডিসেম্বরেই চিনের উহানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবর সামনে আসে। তবে মে মাসে করোনা সংক্রমণের বিষয়ে নানা তথ্য সম্প্রচারের কারণে সোমবার মামলার মুখে পড়লেন উহানের এক সাংবাদিক। ঝ্যাং ঝান নিজে একজন আইনজীবী। সোশ্যাল মাধ্যমকে হাতিয়ার করে নাগরিক সাংবাদিকতার দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি।
করোনা সংক্রমণের প্রাথমিক ধাপেই জনসাধারণের মধ্যে ‘অশান্তি ও আতঙ্কের’ বাতাবরণ তৈরির করার কারণে ওই নাগরিক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদিকে, সোমবার সকালে সাংহাই পুডং নিউ জেলা গণ আদালতের বাইরে বহু সমর্থক ও কূটনীতিকরা জড়ো হন। যদিও পুলিশ তাঁদের ঠেলে সরিয়ে দেয়।
ঝ্যাংয়ের উকিল রেন কোয়ানিউয়ের মতে, চিন সরকারের তথ্য গোপনের বিরুদ্ধে জুন মাস থেকেই অনশন শুরু করেন ৩৭ বছরের ঝ্যাং। যদিও নাকে পাইপ প্রবেশ করিয়ে বলপূর্বক তাঁকে খাওয়ানোর ব্যবস্থা করে প্রশাসন। রেন জানান, কারাদণ্ডের শাস্তি দিলে ঝ্যাং অনশন চালিয়ে যাবেন। তিনি বলেন, ‘আমি যখন তাঁকে গত সপ্তাহে দেখতে গিয়েছিলাম তখন তিনি বলেছিলেন যদি তারা আমাকে একটি শাস্তি দেয় তবে আমি শেষ অবধি খাবার খাওয়া প্রত্যাখ্যান করব।’
উল্লেখ্য, উহানে হু-এর বিশেষ পরিদর্শকদল আসার মাত্র একসপ্তাহ আগেই এমন ট্রায়াল শুরু করল চিন, যাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। এদিকে ক্রমেই স্বাস্থ্যের অবনতি ঘটছে ঝ্যাং-এর এমনটাই জানান হয়েছে। যদিও অনশন তিনি জারি রাখবেন, তা সাফ জানিয়ে দিয়েছেন। তিনিই প্রথম যিনি শি জিনপিংইয়ের সরকারের বিরুদ্ধে লিখেছিলেন, ‘দেশের লোকেদের পর্যাপ্ত তথ্য না দিয়ে লকডাউন করে রেখেছে।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…