রাজ্য

“সমর্থনের জন্য ধন্যবাদ”, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ধন্যবাদ জানালেন নোবেলজয়ী অমর্ত্য

সমর্থনমূলক চিঠি পাওয়ার সাথেই অনেকটা ভরসা পেয়েছেন তিনি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখে তার মনের সেই গভীর অনুভূতির কথা জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। রবিবার দিন লেখা চিঠিটি সোমবার পেয়েছে নবান্ন। চিঠির সম্বোধন অত্যন্ত মর্মস্পর্শী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চিঠির শুরুতে তিনি লিখেছেন,”Dear Mamata, (if I may you that)’!

প্রসঙ্গত উল্লেখ্য, অমর্ত্য সেনের বাড়ির জমির একাংশ বিশ্ববিদ্যালয়ের জমি বলে দাবি তথা অভিযোগ জানিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলার সরকারের কাছেও অভিযোগ পত্র পাঠিয়েছে কর্তৃপক্ষ। শান্তিকেতনে নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ির ‘প্রতীচী’ বিতর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাড়ারে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি একটি চিঠি ও লিখেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে লিখেছিলেন,”আপনার পারিবারিক সম্পত্তি নিয়ে যে ভিত্তিহীন এবং বিস্ময়কর অভিযোগ করা হয়েছে বিশ্বভারতীর কয়েকজন বহিরাগতের পক্ষ থেকে। এটা আমার খুবই কষ্ট দিয়েছে। দেশ জুড়ে সংখ্যাগরিষ্ঠের গোঁড়ামির বিরুদ্ধে লড়াই করছেন আপনি। তাই আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে অপশক্তিগুলি। এই লড়াইয়ে আপনার পাশে রয়েছি আমি।”

এই চিঠিরই এইদিন উত্তর দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি চিঠিতে লেখেন, মমতার সমর্থন পেয়ে তিনি খুবই খুশি। নিজের ব্যস্ততার ফাঁকেও যে মমতা আক্রান্তের পক্ষে গলা তুলেছেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এভাবেই এইদিন ধন্যবাদ জানিয়েছেন নোবেলজয়ী অমর্ত্য সেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026