ইতিহাসে প্রথম, বন্ধ হল ৬২৪ বছরের মাহেশের রথযাত্রা
শ্রেয়া চ্যাটার্জি – করোনা এবার থাবা বসালো মাহেশের রথ যাত্রাতেও। ৬২৪ বছরের ইতিহাসে এই প্রথম। জগন্নাথ ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জেলা শাসকের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। হুগলি জেলার মাহেশের রথযাত্রা একটি ঐতিহাসিক ধর্মীয় অনুষ্ঠান। যা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষের আগমন হয়। এবারে রথে চড়বেন না জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সামনে থাকা বিশাল মাঠে আর স্নান যাত্রা হবেনা। মাঠের বদলে মন্দিরেই হবে স্নানযাত্রা।
যারা এই কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন তারাই শুধু উপস্থিত থাকবেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এর পরিবর্তে নারায়ন শিলাকে দেড় কিলোমিটার দূরে তার মাসির বাড়িতে পাঠানো হবে।আবার নিয়ম মাফিক শুক্লা দশমীতে নারায়ণ শিলা ফিরে আসবে মন্দিরে। কোনোভাবেই দর্শনার্থীদের জমায়েত করানো যাবে না। এই পুজো উপলক্ষে জিটি রোডের ধারে বিশাল মাঠে মেলা বসতো, সেই মেলাও আপাতত বন্ধ। ইংরেজি নববর্ষটা কোন মতে পালন করা গেলেও, এবারে বাংলা নববর্ষ, রবীন্দ্রনাথের জন্মদিন এবং ঈদ, বাঙালির উৎসব জামাইষষ্ঠী, এছাড়াও মাহেশের রথযাত্রা সব কিছুতেই করোনা থাবা বসাচ্ছে।
করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে একমাত্র ওষুধ হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। আর এইসব পুজো করলে কোনো মতেই সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, সেই কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। নিয়ম মাফিক পূজা-অর্চনা হবে সেখানকার পুজোর সঙ্গে যুক্ত মানুষদের নিয়ে। তবে রথযাত্রা করা কিছুতেই সম্ভব নয় এমনটাই জানানো হয়েছে। এত দিনের পুরনো উৎসব করোনার জেরে এইভাবে বন্ধ হয়ে গেলে মাহেশবাসীর ওরফে গোটা হুগলিবাসীর কষ্ট হওয়া স্বাভাবিক। কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিতেই হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…