দেশজুড়ে ফের লকডাউনের মেয়াদ বাড়ানো হল। আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে ৮ জুন থেকে সমস্ত হোটেল, রেস্তোরাঁ , মল খুলে যেতে পারে। তবে কন্টেনমেন্ট জোনে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল খুলবে না। আস্তে আস্তে সব কিছুই চালু হবে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
আগামী ৮ জুন থেকে সমস্ত রেস্তোরাঁ, শপিংমল, হোটেল খোলার অনুমতি মিলেছে। ধর্মীয়স্থান ও খোলা রাখা যাবে। তবে এক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ঘোষণা করবে। কেন্দ্রের গাইডলাইনে বলা হয়েছে প্রথম ধাপে হোটেল, রেস্তোরাঁ, হসপিটালিটি সার্ভিস খুলে যাবার পর দ্বিতীয় ধাপে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা যেতে পারে। এই বিষয়ে জুলাই মাসে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে সেক্ষেত্রে রাজ্য সরকারকে সব শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে এবং অভিভাবকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এই প্রতিষ্ঠান খুললেও কি ধরণের সাবধানতা মানতে হবে সেটা জানাবে স্বাস্থ্যমন্ত্রক।
কিছু জিনিস বন্ধ রাখা হবে। যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা, সিনেমা হল, মেট্রো রেল, সুইমিং পুল, বিনোদন পার্ক, জিম, থিয়েটার, বার এগুলি বন্ধ রাখতে হবে। কোনো রকম জমায়েত করা যাবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…