অফবিট

৭১ বছরের ইতিহাসে এই প্রথম, বন্ধ হল পৃথিবীর সুন্দর বাগান

শ্রেয়া চ্যাটার্জি – ৭১ বছরের ইতিহাসে কোনো দিন এমন হয়নি। পর্যটকশূন্য এমন বাগান কেউ দেখেনি। কিন্তু করোনা ভাইরাস এর জন্য চারিদিকে লকডাউন চলছে মানুষ কার্যত গৃহবন্দি হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে বাগানের গেটে তালা দিতে হয়েছে। দক্ষিণ হল্যান্ডের বিশাল হেক্টর জায়গা জুড়ে তৈরি হয়েছে এক অসাধারণ বাগান, যার নাম ‘কিউকেনহফ’। লকডাউনের জন্য গোটা বিশ্ব যখন প্রায় স্তব্ধ হয়ে পড়েছে, তখন প্রকৃতি একটু প্রাণ খুলে দম নিচ্ছে।

প্রতি বছর মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত পর্যটকদের জন্য দরজা খুলে দেয় এই কিউকেনহফ। দর্শকরা এখানে এসে প্রকৃতির শোভা দর্শন করেন আর মুগ্ধ হন। প্রথমে অবশ্য বাগানে সবজি এবং ফলমূল চাষ হত। সেইজন্য এই কেউকেনহোফ এর অর্থ হল ‘হেঁশেল বাগিচা’।

এমন অসাধারণ ছবি তুলেছেন চিত্রগ্রাহক অ্যালবার্ট ড্রোস। তাই যারা সেখানে গিয়ে চাক্ষুষ দেখার সুযোগ পাচ্ছেন না বলে কষ্ট পাচ্ছেন, তাদের কষ্ট খানিকটা লাঘব করে দিয়েছেন ইনি। আর গোটা বিশ্বের মানুষ কেউ এমন নৈসর্গিক দৃশ্য দেখার সুযোগ করে দেন। রংবেরঙের টিউলিপের ছটায় ভরে উঠেছে চারিদিক। কোথাও আঁকাবাঁকা পথে কোথাও বা সমান্তরালভাবে লাল, হলুদ আরো কত রঙের টিউলিপের সমাবেশ। বাগানের ঠিক মাঝখানে রয়েছে নীল ফুলের সমুদ্র।

পুরো বাগানটা ঘুরে দেখানোর জন্য রয়েছে নৌকা বা বাইক। তবে আপাতত এই বাগানকে দেখার জন্য সোশ্যাল মিডিয়ার উপর ভরসা করতে হবে। করোনার জেরে গোটা পৃথিবীর আবহাওয়া টা বড্ড কষ্টের। প্রত্যেকের জীবনটাই যেন ধূসর হয়ে গেছে। ধূসর জীবনকে একটু রঙিন করতে হাজির হয়ে গেছে কিউকেনহফ বাগান। চিত্রগ্রাহক একটি অসাধারণ ড্রোন ক্যামেরায় ছবি তুলেছেন যেখানে দেখা যাচ্ছে ফুলগুলিকে এমনভাবে সাজানো হয়েছে, যা উপর থেকে দেখতে একটা আস্ত টিউলিপের মত লাগছে। টিউলিপ ছাড়া ঐ বাগানে রয়েছে প্রচুর চেরি গাছ। বাগানের মধ্যে যে ছোট ছোট পরিখা রয়েছে, সেইখানে বড় বড় গাছের কিংবা রংবেরঙের ফুলের ছায়া পড়ে এক অসাধারণ মনোরম দৃশ্য তৈরি করেছে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026