অফবিট

লকডাউনে যেন কেউ অভুক্ত না থাকে, ১ টাকায় ইডলি দিচ্ছেন ৮০ বছরের বৃদ্ধা

শ্রেয়া চ্যাটার্জি – বর্তমানে ১ টাকায় বোধহয় একটা লজেন্স হয়। এখনকার বাজার মূল্য যা তাতে, ১ টাকায় কিছুই হয় না। কিন্তু ১ টাকায় অনেক গরীব মানুষরা পেট ভরে খাবার পাচ্ছে। এমনটা সম্ভব হয়েছে কোয়েম্বাটুর এর এক অধিবাসী ৮৫ বছরের বৃদ্ধা কামালাথালের জন্য। যিনি অনেকদিন ধরেই ১ টাকার ইডলি বিক্রি করে গরিব মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন।

এই বয়সেও সবকিছু নিজে করে তিনি প্রতিদিন তার এই কাজটি করে চলেছেন। প্রতিদিন সকাল বেলা ভোর না হতে হতেই উঠে পড়ে তিনি তার কাজ করতে শুরু করে দেন। এই দুর্দিনের বাজারেও তিনি কিন্তু ওই ১ টাকাতে ইডলি বেচেন, ১ পয়সাও দাম বাড়াননি। তিনি চান এই লকডাউনেও কোন একজন মানুষ যাতে অভুক্ত না থাকে।

করোনা ভাইরাসের জেরে মানুষের মধ্যে থেকে মানবিকতার অনেক ঘটনায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে। যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এই রকম পরিস্থিতিতে প্রত্যেকেরই উচিত তাদের সাধ্যমত প্রত্যেকের পাশে থাকা। তবেই তো আমরা প্রত্যেকে মিলে এই যুদ্ধে জয়লাভ করতে পারব। এমন ভয়ঙ্কর পরিস্থিতি কেটে যাবে ইতিহাস যা বলছে মহামারী বেশি দিন স্থায়ী থাকে না, কিন্তু এই সময়ে মানুষগুলোর অবদান তার সত্যিই ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে। ৮৫ বছর বয়সী এই মানুষটি ও তার কর্তব্যে অটল থেকে সাধারণ মানুষের পাশে রয়েছেন। সত্যিই মানুষটিকে কুর্নিশ জানাতে হয়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026